কাগইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবুজাফর মোটরসাইকেল এক্সিডেন্টের গুরুতর আহত হলে খবর পেয়ে হাসপাতালে দ্রুত দেখতে যান গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মহব্বত আলী সহ নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন যুবদলের নেতা আবু জাফর এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। এই দুঃখজনক ঘটনায় পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
https://slotbet.online/