• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। তাহিরপুরে আনসার ভিডিপি প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ। তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন। ঈদযাত্রায় দেশে প্রায় ৩০০ প্রাণহানি, নীলফামারীতে শূন্য: সফল ট্রাফিক ব্যবস্থাপনা সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ। তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি। আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন! তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার। বটিয়াঘাটায় জমিজমা বিরোধে হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক ২ টি অভিযানে ১৩ লক্ষ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক গাছা থানার পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত পেট্রোল বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; ঐতিহ্যবাহী মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠে ৩১ সদস্যের কমিটি গঠন। রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন—ভিপি শহিদুল ইসলাম বাবলু এখন চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে জেলা: বগুড়া | উপজেলা: শেরপুর বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত, সুনামগঞ্জে একটি স্লূইস গেটের অভাবে প্রতি বছর ৫ শ একর জমির ফসল জলাবদ্ধতার শিকার। বাঁশখালী উপকূলে ভাঙন ঝুঁকি: জরুরি অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপির, বাঁশখালীতে ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে ভুরুঙ্গামরীতে পুলিশের অভিযান রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বরিশালে ডোবা থেকে মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বগুড়ার গাবতলীতে ৬৫ জনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন। ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ রাউজান  প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন! উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক প্রবীণ দিবসে জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’, শ্লোগানে আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির যৌথ উদ্যোগে আজ ১ অক্টোবর’২৪, মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায়, ধানমন্ডি ড্যাফোডিল প্লাজায় ৭১ মিলনায়তনে প্রবীণদের কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠা: সমাজ ও সরকারের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প (চক্ষু, ডায়াবেটিস, ফিজিওথেরাপি, হৃদরোগ, রক্তচাপ ও মনোসামাজিক স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয় পরীক্ষা ও পরামর্শ/ব্যবস্থাপত্র প্রদান)—এর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণদের আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল অবঃ জীবন কানাই দাস।
শুরুতে গোলটেবিল বৈঠক ও প্রবীণ দিবসের প্রেক্ষিত তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জি. মোঃ ফজলুল হক ও স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলি সিইও ড. মোহাম্মদ নূরুজ্জামান, গোলটেবিল বৈঠকে সম্মানিত প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমসের আলী, সাবেক সেনা বাহিনী প্রধান লে. জেনারেল অবঃ হারুনর রশীদ বীরপ্রতীক, ঢাকা আহছানিয়া মিশন এর সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, বাংলাদেশ ডেন্টাল কলেজ সাবেক অধ্যক্ষ ও চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডা. মুহাম্মাদ আমিরুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক সচিব বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মোঃ শহীদ খান, মেডিসিন এডভাইজার টু গ্রামীণন টেলিকম ট্রাস্ট এন্ড চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুল হক মজুমদার, এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক, বারডেম একাডেমী উপদেষ্টা প্রফেসর ডা. হুমায়ুন কবির চৌধুরী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল লিঃ চেয়ারম্যান প্রফেসর ড. সরদার এ. নাঈম, সোসাইটি অব সার্জনস্ অব বাংলাদেশ সভাপতি প্রফেসর ফিরোজ কাদের, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক (আইন) ড. নাহিদ ফেরদৌসী, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর পরিচালক মিসেস মাসুমা খাতুন লিপা বিআইডিএস এর সাবেক সিনিয়র রিচার্চ ফেলো ড. শরীফা বেগম প্রমুখ।
জাতীয় গোল টেবিল বৈঠকে বিজ্ঞ আলোচক বৃন্দ মর্যাদা পূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণদের পরিচর্যা ও সহায়ক ব্যবস্থা শক্তিশালী করণের উপর গুরুত্ব আরোপ করেন। সবধরনের বৈষম্য নিরসনের আহবান জানিয়ে বলেন
প্রবীণরা তাঁদের প্রাজ্ঞতা অভিজ্ঞতা দিয়ে উজ্জ্বল বাংলাদেশ বিনির্মাণ করবেন। প্রবীণ বান্ধব সমাজ কাঠামো বানানোর জন্য প্রয়োজন সরকারি পর্যায়ে একটি শক্তিশালী কমিশন গঠন যা দেশের প্রচলিত প্রবীণ কাঠামো , নীতিমালা পর্যালোচনা করে সকল অধিকার নিশ্চিত ওমর্যাদাপূর্ণ করবে।।
সবমিলিয়ে কল্যান মুখী স্বস্থিময় জীবনের বিধান নিশ্চিত করতে হবে। উল্ল্যেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
আলোচকগন আরো বলেন, প্রবীণের অভিজ্ঞতার আলোকে তারুণ্যের উদ্যমকে সঠিক পথে পরিচালনার মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সভ্যতার অগ্রযাত্রায়ও প্রবীণদের অবদান অনস্বীকার্য। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ ও আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের পথক্রমে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রবীণের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশের সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো গড়ে তোলার বিষয়টি উল্লেখ থাকলেও তা বাস্তবে এখনো পরিপূর্ণ ভাবে কার্যকর নয়।
প্রবীণদের মর্যাদাসম্পন্ন, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করতে ‘জাতীয় প্রবীণ নীতিমালা’ ও ‘বাবা-মা ভরণ-পোষণ আইন, ২০১৩’ প্রণয়ন করা হলেও তা শুধুই আইনে আছে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে নামে মাত্র এবং আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপন করা হয়েছে তা খুবই অপ্রতুল্য।
প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ কল্যাণ নিশ্চিতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং তারা যাতে ডিজিটাল প্রযুক্তির সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সাম্যতা অর্জন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে। চিরায়ত বাংলার পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে প্রবীণবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচকগন আরো বলেন বার্ধক্যে নিঃসঙ্গতা ও একাকীত্বসহ বয়সজনিত বহুবিধ শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। সমাজের সম্মানিত ও শ্রদ্ধেয় এ জনগোষ্ঠী যেন শেষ বয়সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি জনহিতৈষী সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রবীণবান্ধব সমাজ গঠনে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
আলোচকগন বিশ্বের প্রবীণদের সুস্বাস্থ্য, শান্তিময় ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করেন।
আলোচকগন আরো বলেন
অন্তর্বর্তী সরকার দেশের উন্নয়নে প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রবীণদের জন্য কল্যাণমুখী কাজে উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। দেশের প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন। আগামী এক বছরের জন্য একটি কার্যকর পরিকল্পনা গ্রহন এর আহবান জানান সভাপতি ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি আরো বলেন আমরা শুধু কথায় নয় কাজ করে দেখাতে চাই। প্রবীণদের জন্য বাস্তব কিছু করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/