নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে চাঞ্চল্যকর জমি দখলের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার সহজ-সরল প্রকৃতির মোঃ রবিউল ইসলাম, পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- নিতাই তাতীপাড়া, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ন্যায়সঙ্গত দখল ফিরে পেতে মরিয়া হয়ে লড়াই করছেন এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, একই এলাকার দুধর্ষ প্রকৃতির ব্যক্তি বেলাল ওরফে ভ্যাল্লাইঘ, এন্দা মিয়া (উভয়ের পিতা- মৃত আছাহাব) এবং বাতেন ওরফে সুমন (পিতা- মোঃ রশিদুল ইসলাম), সাং- নিতাই সরকার পাড়া—চক্রান্তমূলকভাবে পেশিশক্তির বলে দীর্ঘদিন ধরে রবিউলের জমি জবরদখল করে রেখেছেন। রবিউল জমির দাবি তুললে তাকে একাধিকবার রাতে নিতাই বাজারে মারধর করা হয় এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের চেষ্টা চালানো হয়, যদিও স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।
স্থানীয়ভাবে প্রায় ৭ বার সালিশি বৈঠক বসে, যেখানে উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জুয়েল, নিতাই ইউপি চেয়ারম্যান মোঃ মেস্তাকিনুর রহমান আবু, নিতাই ইউনিয়ন পরিষদের সাবেক সচিব শাহাজাহান আলী, সমাজসেবক নিয়াজ চৌধুরী, সাবেক ইউপি সদস্য মশিয়ার, রমজান সরকার ও মোঃ আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সকলেই ১২৮৩ খতিয়ানের ৩৬২৮ ও ৪০৪২ দাগের জমিটি রবিউলের ন্যায্য সম্পত্তি বলে মত দেন এবং বিবাদী পক্ষ জমি ছেড়ে দেওয়ার অঙ্গীকারও করে।
কিন্তু প্রতিশ্রুতি উপেক্ষা করে অদ্য ২৮ জুলাই, সোমবার সকালে বিবাদী পক্ষ ভাড়াটে সন্ত্রাসী ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই জমিতে ধানের চারা রোপণ করে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সাধারণ মানুষ অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এলাকাবাসীর দাবি—সহজ সরল রবিউলের ন্যায়বিচার নিশ্চিত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
https://slotbet.online/