আল হেদায়েতুল্লা (সুজন): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা যখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই নীলফামারী জেলা দেখিয়েছে ব্যতিক্রমী চিত্র। ঈদযাত্রা শেষে পাওয়া তথ্যে দেখা গেছে, জেলায় উল্লেখযোগ্য কোনো সড়ক দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
এই সাফল্যের পেছনে ছিল সুপরিকল্পিত ও সময়োপযোগী ট্রাফিক ব্যবস্থাপনা। ট্রাফিক ইন্সট্রাক্টর (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে ঈদকে সামনে রেখে আগে থেকেই নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনা।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও প্রবেশমুখগুলোতে বাড়ানো হয় নজরদারি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। এতে করে অতিরিক্ত চাপ থাকা সত্ত্বেও যানজট তুলনামূলকভাবে কম ছিল।
এছাড়া, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। যাত্রীদের সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোস্তাফিজুর রহমানের দক্ষ নেতৃত্ব, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনাকে করেছে আরও কার্যকর। তার নেতৃত্বে ট্রাফিক টিমের নিরলস পরিশ্রম ও সমন্বিত কার্যক্রমের ফলেই এবারের ঈদযাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সমন্বয়ে নীলফামারীর এই অর্জন দেশের অন্যান্য জেলার জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
https://slotbet.online/