রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ঈদ উপলক্ষে উপহার বিতরণ করেছে রাউজান প্রেস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। সাংবাদিকদের তিনি সমাজের দর্পণ উল্লেখ করে তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।২৮ রমজান, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, যুবদল নেতা জাবের উদ্দিন জাবেদ, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিছ এবং যুবদল নেতা মোহাম্মদ শফি।
যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী ও দপ্তর সম্পাদক একে বাররের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, মিলন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, মিলন বৈদ্য শুভ ও মোহাম্মদ সাব্বিরসহ অন্যান্যরা।
https://slotbet.online/