সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ র্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ রাত ২২.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইসমাইল হোসেন (৩১), পিতা- মৃত ইব্রাহীম হোসেন, সাং-মাটিকুড়া, থানা-বীরগঞ্জ জেলা- দিনাজপুর।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।
https://slotbet.online/