• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন! উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন: সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ও কোষাধ্যক্ষ পদে আবুল হান্নান নির্বাচিত

সৈয়দ কাহের বিশেষ প্রতিনিধিঃ / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সৈয়দ কাহের বিশেষ প্রতিনিধিঃ

 

বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে তিন শতাধিক সাংবাদিক ও যুক্তরাজ্যের কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৫ জানুয়ারি পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাধারণ সভা শুরু হয় দুপুর ১২টায় এবং চলে বেলা ২টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম বৃটিশ বাংলাদেশী জাজ বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক ও বৃটিশ বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী। তাদের নেতৃত্বে এবার কাজ করে একটি শক্তিশালী নির্বাচনী টিম।

মোট ভোটার সংখ্যা ছিল ৩৩৫ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ৩২৫টি ভোট, যা মোট ভোটের ৯৭ শতাংশ। অনলাইনে ৩৪টি ব‍্যালট পেপারের আবেদন করা হলে নির্বাচন কমিশনের কাছে ফেরত এসেছে ৩১টি । দুইটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল কাইয়ুম, ভোট পেয়েছেন ১৫১। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মোঃ সালা উদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ আকরামুল হোসেন আকরাম ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।

যুগ্ম কোষাধ্যক্ষ পদে মোঃ এখলাছুর রহমান পাক্কু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।

সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।

মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।

ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাহী সদস্যের ৫ টি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সরওয়ার হোসেন (২০১), সাহিদুর রহমান সোহেল (১৮৯), লোকমান হোসেন কাজী (১৮১), ফারজানা চৌধুরী (১৬১) ইনামুল হক চৌধুরী (১৬১)।

সদস্য পদে অন্য বিজিত প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, তারা হলেন হাসনাত চৌধুরী (১৪৮), মোহাম্মদ সাজু আহমেদ (১৩০), মোহাম্মদ আবু তালেব (১০৯), ফজলে রহমান পিনাক (৯৭), সাঈদ রহমান (৮৬)।

প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির জন‍্য দুইটি অ্যালায়েন্স থেকে ৩০ জন প্রার্থী ও শুধুমাত্র সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৩১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে তারেক- আকরাম- শাহনাজ অ্যালায়েন্স থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক , মিডিয়া এন্ড আইটি সম্পাদক, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক এবং ২টি নির্বাহী সদস্যপদসহ ৮টি পদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। প্রতিদ্বন্দ্বী সাঈম- সালেহ – হান্নান অ্যালায়েন্স কোষাধ্যক্ষ, সহ-সাধারণ সম্পাদক, সহ কোষাধ্যক্ষ, ৩ টি নির্বাহী সদস্য পদসহ মোট ৬ জন জয়ী হয়েছেন। একমাত্র সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আহাদ চৌধুরী বাবু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৭৬ ভোট বেশী পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন।

এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাঈম- সালেহ – হান্নান অ্যালায়েন্সের মোঃ সরওয়ার হোসেন। তিনি ২০১ ভোট পেয়ে পুনরায় নির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপর সর্বোচ্চ ভোট পেয়েছেন সাঈম- সালেহ – হান্নান অ্যালায়েন্সের মোঃ আবুল হান্নান। তার প্রাপ্ত ভোট ১৯৮। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা থেকে ৭৪ ভোট বেশী পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। হান্নান বিগত ৪ বছর মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ছিলেন। এবার দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক- আকরাম- শাহনাজ অ্যালায়েন্সের ফয়সল মাহমুদ ও রুপি আমিন। তাদের দুজনেই ভোট পেয়েছেন ১৯০টি। তারা বিগত কমিটিতে ছিলেন। রুপি ছিলেন বিগত কমিটির ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক। এবার তিনি এ পদে পুনরায় নির্বাচিত হলেন। ফয়সল মাহমুদ বিগত কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য হিসেবে। এবার তিনি মিডিয়া এন্ড আইটি সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে ভালো ভোট পেয়েছেন সাহিদুর রহমান সোহেল। তার প্রাপ্ত ভোট ১৮৯। তিনি এ পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো. আকরামুল হোসেন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান লন্ডন বাংলা প্রেসক্লাবের ঐতিহ্য, সম্মান এবং কর্মের যে ধারা চলে আসছে তা আরো বৃদ্ধিতে নিরলস কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ ক্ষেত্রে সংগঠনের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসা প্রত্যাশা করেন।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,ও ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় “লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে নিবাচিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের দক্ষ ও দায়িত্বশীল পরিচালনায় আগামী দিনে ক্লাবের কার্যক্রম আরও সুশৃঙ্খল, গতিশীল ও ফলপ্রসূ হবে এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার মানোন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।

দুপুরে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা।

এরপর শুরু হয় ভোটগ্রহণ। বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদস্যরা ভোট প্রয়োগ করেন।

সন্ধ্যায় ছিলো লাইফ মেম্বার রিসিপশন, এলবিপিসি মিডিয়া এওয়ার্ড, এবং সাংস্কৃতিক পরিবেশনা।

এজিএম-এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তাঁর মেয়াদকালের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, কমিটমেন্ট করা, কমিটমেন্টে থাকা এবং কমিটমেন্ট রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আশাকরি যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের নেতৃত্ব আরো সমৃদ্ধি আনবেন। তিনি বিদায়ী কার্যকরী কমিটির সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ক্লাবের ৬৫ জন নতুন সদস্যসহ ৩৩৫জন সদস্যকে অভিনন্দন জানান।

সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশকালে তাইসির মাহমুদ বলেন, মর্যাদার সাথে ক্লাবকে কমিউনিটির কাছে তুলে ধরতে চেয়েছি গত দুইটি বছর। আমরা আশা করি সফল হয়েছি।

তিনি এই বছর অনলাইন মেম্বারশীপ পদ্ধতি চালু এবং দেশজুড়ে ২০টি মিডিয়া এওয়ার্ড প্রবর্তন করাকে ক্লাবের অন্যতম দুটি সফল কাজ হিশেবে উল্লেখ করেন।

বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। জানান, ক্লাবে প্রায় ২২১ হাজার পাউন্ডের সম্পদ রয়েছে।

এজিএম-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। এজিএম-এর শেষ পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ইস্ট লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেনু সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সন্ধ্যার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগম। তিনি তার বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা আমাদের কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং সাংবাদিকতার উন্নয়নে আপসানা বেগম তার পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/