বগুড়া আদমদীঘিতে ছয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বগুড়া-টু-নওগাঁ মহাসড়কের দক্ষিন পার্শ্বে রাস্তার উপরে আসামীদের দেহ তল্লাশী করে (ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের
অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ৬০০ (ছয়শত) পিস ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত NOKIA TA1174 নামীয় বাটন ফোন একটি উদ্ধারসহ ও ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামের পিতা মৃত হোসেন মন্ডলের ছেলে মোঃ আনিছুর রহমান (৪২) ও দিনাজপুর পৌরসভার পিতা মোঃ হাসান আলীর ছেলে মোঃ বিপ্লব হোসেন (২২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
https://slotbet.online/