স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
বগুড়া সদর উপজেলার ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন এর অন্তর্গত পীরগাছা হাট বণিক সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ১০নং লাহিড়ী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদকে পীরগাছা হাট বণিক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া পীরগাছা হাট বণিক সমিতির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক লাহিড়ী পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাবেক যুবদলের আহ্বায়ক মোঃ সুমন সরকার।
সভায় পীরগাছা হাটের সকল ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে নতুন কমিটির প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক নির্বাচনে মতামত প্রদান করেন এবং সর্বসম্মত সিদ্ধান্তে এই নির্বাচন সম্পন্ন হয়। উপস্থিত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পীরগাছা হাটের ব্যবসায়িক পরিবেশ আরও সুসংগঠিত হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, পীরগাছা হাটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং হাটের শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। একইসঙ্গে আহ্বায়ক মোঃ সুমন সরকার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি শক্তিশালী ও কার্যকর বণিক সমিতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। সেই সাথে প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক সকল ব্যবসায়ী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ।
https://slotbet.online/