খায়রুল বাসার বিশেষ প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জালসুকা বাজারে সমাবেশের আয়োজন করা হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম গুরুদাসপুর প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুল আজিজ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অশরাফ আলী এবং আরো উপস্তিত ছিলেন
২নং বাড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন আগামী নির্বাচন যেকোনো মূল্যে ধানের শীষ কে জয়ী করতে হবে। দেশ গড়তে হলে ধানের শীর্ষের বিকল্প নেই আপনারা ঐক্যজোট থাকবেন ধানের শীষের বিজয় হবেই হবে।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরাই দলের মূল শক্তি। তাঁদের ঐক্য ও পরিশ্রমের মাধ্যমেই সংগঠন আরও সুসংহত হয়। বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিএনপি’র চেয়ারপার্সন জনাব তারেক রহমান মুঠোফোন কোল দিয়েছে বা দেয়নি এসকল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে উপস্থিত কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা একযোগে সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
https://slotbet.online/