• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন! উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতার দায়ে যমুনা টেলিভিশন প্রতিনিধিসহ ৬ যুবক আটক

স্টাফ রিপোর্টার: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতার দায়ে যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ ৬ জনকে আটক করা হয়েছে। জানা যায়,শনিবার (১৬ আগস্ট) রাতে শহরে টহলরত শান্তিগঞ্জ সেনাক্যাম্পের সেনা সদস্যরা সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা মোঃ আব্দুল হাই কে স্থানীয় আমবাড়ী বাজার থেকে আটক করে সুনামগঞ্জ পৌরসভার ষোলঘরস্থ বাসভবনে তল্লাসী অভিযান পরিচালনা করে। এই খবরটি শহরময় ছড়িয়ে পড়লে আব্দুল হাইয়ের পক্ষে বিপক্ষের লোকজন ফেইসবুকে তোলপাড় শুরু করে। এ সময় সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম তেঘরিয়া এলাকার ছিদ্দিকুর রহমানের পুত্র সোহানুর রহমান সোহানের নেতৃত্বে কয়েকজন যুবক সেনাবাহিনীর জীপগাড়ীর পিছু নিয়ে আব্দুল হাইয়ের বাসা থেকে আলীপাড়া পয়েন্টে গেলে সোহানসহ ৬ জন যুবক সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, তাৎক্ষনিকভাবে তাদেরকে আটক করে সেনাবাহিনী।

 

পরে আটককৃত যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমানসহ ৬ জনকে শান্তিগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার ব্যাপারে জানতে চাইলে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুন বলেন,৫/৬ জন যুবক আমাদের রাতের বেলা নিয়মিত টহল অভিযানের সময় সেনাবাহিনীর পিছু নিয়ে অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে সন্দেহ হওয়ায় আমরা তাদেরকে আটক করি।

 

জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিক পরিচয় দিলেও তারা কোন সাংবাদিক পরিচয়পত্র দেখাতে পারেনি। তাই তাদেরকে ক্যাম্পে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ বলেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমানসহ ৬ সংবাদকর্মীর আটকের সংবাদে আমরা প্রায় ৮জন সাংবাদিক শান্তিগঞ্জ সেনাক্যাম্পে গিয়ে ব্যাপক তদবীর করেও আটককৃতদের ছাড়াতে পারিনি।

 

ইতিমধ্যে সেনাক্যাম্প হতে আটককৃতদের ব্যাপারে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে জানতে চাওয়া হয়। একপর্যায়ে সিলেটের সাংবাদিকরা উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জামিনে জিম্মায় ছাড়িয়ে নেয়ার অনুরোধ জানালে কর্তৃপক্ষ সন্তষ্ট হয়ে তাদেরকে থানা পুলিশে সোপর্দ না করে রোববার সকাল ৬টায় ছেড়ে দেন।

 

উল্লেখ্য যে গত ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ নতুন বাসস্ট্যান্ডে স্থানীয় সিএনজি চালকদের যমুনা টেলিভিশনের প্রভাব খাটিয়ে তাদের সাথে অসদাচরনের অভিযোগে আটক হয়ে গণধোলাই এর শিকার হয় সোহানুর রহমান সোহান। সাংবাদিক শহীদনূর আহমদ পরদিন বিষয়টি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করে ঐ ঘটনার জানান দেয়। পরে মান ইজ্জতের ভয়ে ঐ পোস্টটি ডিলেট করায় সে। এছাড়াও সোহানের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি -বেসরকারি অফিসে তদবির বাণিজ্য করাসহ যমুনা টেলিভিশনের প্রতিনিধি হওয়ার সুবাদে থানার ওসির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ড্রেজার বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ৭ জুলাই এ গ্রেডের গুরুতর আহত জুলাই যোদ্ধা জহুর আলীকে উপলক্ষ্য করে ৫ আগস্টের পর দেশে ল্যাংরা লোলায় ভরে গেছে বলে কটুক্তির অভিযোগে ২১ জন জুলাইযোদ্ধা,জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২৭ মে আওয়ামী লীগ নেতা তকমা দিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে উক্ত সোহানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জাগরনী টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আফতাব উদ্দিন ।

 

এছাড়াও সোহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। শহরের বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে একে অপরের সহায়তায় চাঁদাবাজ সিন্ডিকেট গঠন করত: মোটা অংকের টাকা চাঁদা আদায়ে সোহান ও তার সহযোগীরা তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন শহরের আনোয়ার মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী আনোয়ার হোসেন। ঘটনার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সোহানুর রহমান সোহান সেনাবাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের দ্বারা সেনাবাহিনীর অভিযানে সমস্যা সৃষ্টি হওয়ায় আমাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই এর পর সকালে ছেড়ে দেওয়া হয়। সোহান আরও বলেন,আমাদেরকে আটকায়নি এটা একটা ভূল বুঝাবুঝি। বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বলেন,আমি রোববার (১৭ আগস্ট) ভোর ৫টায় সেনাক্যাম্প হতে চেয়ারম্যান আব্দুল হাইকে নিয়ে নিরাপদে বাসায় পৌছি। তখন দেখে এসেছি যমুনা টিভির প্রতিনিধি সোহানসহ ৬ যুবক সেখানে ক্যাম্পে রয়েছেন। পরে সকাল ৬টায় মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে সুনামগঞ্জ সেনাক্যাম্প। রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাই বলেন,সেনাবাহিনী আমাকে আটক বা গ্রেফতার করেনি। তারা একটা গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার বা অন্য যেকোন অজ্ঞাত কারণে আমাকে আমবাড়ী বাজার থেকে সাথে নিয়ে আমার বাসায় এসে তল্লাসী চালান। আমি তাদেরকে তল্লাসীতে সহযোগীতা করি। পরে তারা প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করার জন্য আমাকে শান্তিগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে যান। এর আগে আলীপাড়া রাস্তায় কয়েকজন লোক ভিডিও ধারণ করার জন্য উদ্যত হলে সেনাবাহিনী কার অনুমতিতে ভিডিও করছেন বলে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন আমরা গ্রেফতারকৃত চেয়ারম্যানের ভিডিও ধারণ করতে যাচ্ছি। তখন সেনাসদস্যরা বলেন,আমরা কি আপনাদেরকে বলেছি যে,চেয়ারম্যানকে আটক বা গ্রেফতার করেছি।

 

কে আপনাদেরকে এসব কথা বলেছে তার নাম বলেন। আপনারা কি উনাকে চেনেন বলে আমাকে দেখালে ঐ যুবকরা বলে তারা আমাকে চেনেনা। ফলে সেনাসদস্যরা তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়, তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা কোন পরিচয়পত্র দেখাতে পারেনি এবং কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনাবাহিনী তার সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করেনি বলেও জানান চেয়ারম্যান আব্দুল হাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/