মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম
আজ(৪ঠা জুলাই) রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় হাটহাজারী উপজেলাধীন ফটিকা কড়িয়ার দিঘীরপাড়, ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন সাহেব।
এ সময় তিনি বলেন, অন্যান্য মডেল মসজিদ নির্মাণে যে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি ব্যয় হবে এই মসজিদটি নির্মাণ করতে। কারণ হিসেবে তিনি বলেন, এই মসজিদের কিছু জায়গা অধিগ্রহণ করতে হয়েছে।
তিনি বলেন, এই মসজিদটি নির্মাণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা।
তিনি তার বক্তব্যে আরও বলেন, এই মসজিদটি তিন তলা বিশিষ্ট হবে, এতে ১২০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। এতে থাকবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, মৃত ব্যক্তিদের গোসল করানোর ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, মেহমানদের থাকার ব্যবস্থা, প্রতিবন্ধীদের নামাজের ব্যবস্থা ও এতিমখানা।
উক্ত মডেল মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশী সাহেব। আরো উপস্থিত ছিলেন,হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ সাহেব ও মুফতি জসিম আহমদ সাহেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন,প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) মোঃ শহিদুল আলম; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের জমি নির্বাচন সংক্রান্ত কমিটির দুইজন সদস্য: অতিরিক্ত সচিব, (উন্নয়ন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আব্দুল আউয়াল হাওলাদার ও মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশন আব্দুস ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান। আরো উপস্থিত ছিলেন,হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, পি আই ও নিয়াজ মোর্শেদ, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা মীর কাসেম আলী, মাওলানা ইমরান শিকদার, মাওলানা মীর ইদ্রিস।
https://slotbet.online/