• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই, লুটপাটের আলামত রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই। ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ। ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক। সংস্কৃতির আলোয় মুখর শ্রীমঙ্গল: আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা। হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম। ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। মেডিকেলে উত্তীর্ণ ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা। তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং..! *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* ৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ। র‍্যাব ১২ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি চুরির- ৪ চোর আটক    ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। খুলনা-২ ও ৩ আসনে মূল লড়াই বিএনপি–জামায়াত, দোলাচলে ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক। বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি। চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নামলো বিএনপি। রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। *বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। রংপুরে কবরস্থানের সামনে ইয়াবা বিক্রির সময় তাপস চন্দ্র ধরা খেলেন। রাউজানে ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আগামি নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করতে হবে- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু। *দক্ষ জনশক্তির_ চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ;* লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন: সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ও কোষাধ্যক্ষ পদে আবুল হান্নান নির্বাচিত ভূরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়। রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ জাফলং জিরো পয়েন্ট এলাকায় ডিবি পুলিশের নতুন লাইনম্যান কে এই রুবেল! মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা খুলনায় মানবাধিকার কর্মীর ২ লক্ষ টাকা আত্মসাত;থানায় অভিযোগ। বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল। তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, উত্তেজনা—মাঠে রয়েছে পুলিশ। বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত। ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে স্কুল ব্যাগে ভারতীয় আড়াই শতাধিক সটগানের গুলি সহ এক যুবক আটক। কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই। গণতন্ত্রের কঠিন পরীক্ষা : সংশয়, সংঘাত ও আস্থাহীনতার ছায়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। ইসলামী আদর্শে যুবসমাজ গঠনে শ্রীমঙ্গলে যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। অদ্বৈত দর্শনের বার্তায় মুখর বাঁশখালী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। বাঁশখালী পৌরসভায় ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা। খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৬। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। স্বেচ্ছায় সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন স্বপ্ন পূরনের প্রত্যয়ে আমরা সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল। সরস্বতী পূজায় তাড়াশে ২০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা বাঁশখালীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা। পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল। ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান। “লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গাছায় বিএনপির বিশাল নির্বাচনী শোডাউন। সরিষাবাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের পরকীয়া ও গোপন বিয়ে, ফুঁস উঠেছে জনতা। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ। কালিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। দুস্হ অসহায় রুগী আক্তারুজ্জামানের নানা সিরাজুল সানা কে অনুদান তুলে দিচ্ছেন অনিমা বাছাড়। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার  পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। সভাপতি সরোয়ার ও সম্পাদক মোজাফফর রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার নির্দেশনা বিএনপি প্রার্থী কামরুলের। যাদুকাটা নদীতে অভিযান: অবৈধ বালু উত্তোলনের নৌকা জব্দ। ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল। কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ। আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ। বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক। ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান। কুড়িগ্রামে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। “বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত। রেজিস্ট্রি ছাড়া সংসার প্রতারণার মামলা প্রস্তুত ইপিজেডে নারী নিপীড়ন হারানো বিজ্ঞপ্তি: রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি॥ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত দুই

সচিবালয়ের সামনে ‘আনসার সদস্যা হত্যা’র গুজব ফেসবুকে

অনলাইন ডেস্ক: / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সচিবালয়ের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন আনসার বাহিনীর অঙ্গীভূত সদস্যরা। রোববার (২৫ আগস্ট) অন্তত ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত জন উপদেষ্টাসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও ভিডিপির মহাপরিচালক সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের দাবি মেনে নেন। তারপরও তারা আন্দোলন করতে থাকেন।


তাঁদের একাংশ সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালকবে অবরুদ্ধ করে রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমও অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাঁদের আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে শিক্ষার্থী, আনসার সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে দুজন আনসার সদস্যের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীদের হামলায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন।

আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পোলেন ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ আনসারের পোশাক পরিহিত এক ব্যক্তির ছবি পোস্ট করে লেখেন, ‘আনসার পিটিয়ে হত্যা করার পর হাসনাত ভং ধরেছে নিজেকে হত্যা মামলা থেকে রক্ষা করতে। আসিফ নজরুল সাফাই দিচ্ছে মিডিয়াতে। ’ তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, আনসারের পোশাক পরিহিত এক ব্যক্তিকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের মরদেহ বহনের ব্যাগ বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে। পাশে এক ফায়ার সার্ভিস কর্মীর পা-ও দেখা যাচ্ছে। পোলেন তাঁর পোস্টটিতে আরও লেখেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে হাসনাত এবং সারজিস আলমের বিরুদ্ধে। তারাই কৌশল করে তাদের পেটোয়া সমন্বয়কদের ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ’

একই ছবি ফেসবুকে আরও বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে পোস্ট করা হচ্ছে।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘তাল ডিফেন্স ( All Defence)’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১৭ মিনিটে আনসারের পোশাক পরিহিত ওই ব্যক্তির ছবিটি পোস্ট করা হয়। সঙ্গে ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সদস্যবৃন্দ থেকে দেওয়া একটি শোক ব্যানারও পোস্ট করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, আনসারের পোশাক পরিহিত ওই ব্যক্তির নাম ওয়াহিদুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার ১-এ নিয়োজিত ছিলেন। বন্যার্তদের সহযোগিতা করতে ফেনী গিয়েছিলেন। গত শনিবার (২৪ আগস্ট) তিনি মারা যান।

আগেই উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে রোববার রাত ৯টার দিকে। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের আগে থেকেই আনসারের পোশাক পরিহিত ওই ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান। আনসারের পোশাক পরিহিত ওই ব্যক্তির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করে একটি ফ্যাক্টচেক বিভাগ।

আবদুল মজিদ বলেন, ‘ফেনীতে মোবাইল সংযোগ এখনো পুরোপুরি ঠিক না হওয়ায় আমাদের টিমগুলোর সঙ্গে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না। ’ তিনি ফেনী ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে ফেনী ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

ফেসবুকে পাওয ়া তথ্যের সূত্রে আনসার ও ভিডিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেনের বলেন, ‘ওয়াহিদুর রহমানের মৃত্যুর দাবিটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওয়াহিদ বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁরাও কোনো তথ্য দিতে পারেননি। তাই এটি নিশ্চিত করে বলা হচ্ছে না, আনসারের পোশাক পরিহিত মরদেহটি ওয়াহিদুর রহমানের কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ’

তিনি নিশ্চিত করেন, ‘ওয়াহিদুর রহমান নামে এক আনসার সদস্য ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার ১-এ কর্মরত। বর্তমানে তিনি ছুটিতে। ’

জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন আরও জানান, ওয়াহিদুর রহমান নামে ওই আনসার সদস্য গত ২০ আগস্ট ছুটিতে গেছেন। তাঁর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর করইয়া গ্রামে। তিনি যাওয়ার সময় ইউনিফরম রেখে গেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে মৃতদেহকে ইউনিফরম পরিহিত দেখা যাচ্ছেন। মরদেহটি ওয়াহিদুর রহমানের হয়ে থাকলে তিনি ইউনিফরম কোথায় পেলেন। আর মৃতদেহের মুখে দেখে শনাক্ত করার উপায়ও নেই।

ইয়াসমিন সুলতানা পোলেনের পেজে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে ‘বিশ্বস্ত সূত্রে’ আরেকটি পোস্ট দিয়ে দাবি করা হয়, গতকাল রোববার মোট ২৭ জন আনসার সদস্যকে হত্যা করা হয়েছে। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘দয়া করে কোনো লিংক চাইবেন না। ’ একটি ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিনিধি সৈয়দ সোহেল ওই ফ্যাক্টচেক গ্রুপকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মতো আনসার সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁরা ইতিমধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/