• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
জনগণ পাশে থাকলে দূর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব : আনোয়ারুল ইসলাম ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই, লুটপাটের আলামত রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই। ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ। ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক। সংস্কৃতির আলোয় মুখর শ্রীমঙ্গল: আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা। হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম। ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। মেডিকেলে উত্তীর্ণ ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা। তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং..! *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* ৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ। র‍্যাব ১২ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি চুরির- ৪ চোর আটক    ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। খুলনা-২ ও ৩ আসনে মূল লড়াই বিএনপি–জামায়াত, দোলাচলে ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক। বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি। চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নামলো বিএনপি। রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। *বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। রংপুরে কবরস্থানের সামনে ইয়াবা বিক্রির সময় তাপস চন্দ্র ধরা খেলেন। রাউজানে ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আগামি নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করতে হবে- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু। *দক্ষ জনশক্তির_ চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ;* লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন: সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ও কোষাধ্যক্ষ পদে আবুল হান্নান নির্বাচিত ভূরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়। রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ জাফলং জিরো পয়েন্ট এলাকায় ডিবি পুলিশের নতুন লাইনম্যান কে এই রুবেল! মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা খুলনায় মানবাধিকার কর্মীর ২ লক্ষ টাকা আত্মসাত;থানায় অভিযোগ। বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল। তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, উত্তেজনা—মাঠে রয়েছে পুলিশ। বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত। ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে স্কুল ব্যাগে ভারতীয় আড়াই শতাধিক সটগানের গুলি সহ এক যুবক আটক। কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই। গণতন্ত্রের কঠিন পরীক্ষা : সংশয়, সংঘাত ও আস্থাহীনতার ছায়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। ইসলামী আদর্শে যুবসমাজ গঠনে শ্রীমঙ্গলে যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। অদ্বৈত দর্শনের বার্তায় মুখর বাঁশখালী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। বাঁশখালী পৌরসভায় ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা। খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৬। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। স্বেচ্ছায় সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন স্বপ্ন পূরনের প্রত্যয়ে আমরা সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল। সরস্বতী পূজায় তাড়াশে ২০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা বাঁশখালীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা। পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল। ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান। “লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গাছায় বিএনপির বিশাল নির্বাচনী শোডাউন। সরিষাবাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের পরকীয়া ও গোপন বিয়ে, ফুঁস উঠেছে জনতা। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ। কালিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। দুস্হ অসহায় রুগী আক্তারুজ্জামানের নানা সিরাজুল সানা কে অনুদান তুলে দিচ্ছেন অনিমা বাছাড়। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার  পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। সভাপতি সরোয়ার ও সম্পাদক মোজাফফর রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার নির্দেশনা বিএনপি প্রার্থী কামরুলের। যাদুকাটা নদীতে অভিযান: অবৈধ বালু উত্তোলনের নৌকা জব্দ। ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল। কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ। আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ। বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক। ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান। কুড়িগ্রামে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। “বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত। রেজিস্ট্রি ছাড়া সংসার প্রতারণার মামলা প্রস্তুত ইপিজেডে নারী নিপীড়ন হারানো বিজ্ঞপ্তি:

সরকারী দপ্তরের কর্মচারী ও ইউপি সদস্যদের নিয়ে পাট চাষী প্রশিক্ষণ, প্রকৃত চাষীদের ক্ষোভ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রকৃত পাট ও পাটবীজ চাষীদের বাদ দিয়ে সরকারী দপ্তরের কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিয়ে খানসামা উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আর এতেই ক্ষোভ প্রকাশ করছেন প্রকৃত পাট চাষীরা। প্রতি বছর যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেরই জমি নেই। আবার যাদের জমি আছে তারাও প্রশিক্ষণ নিয়ে পাট চাষ করেন না।

এনিয়ে উপজেলা পরিষদ হলরুমে সম্মানী ও ব্যাগ বিতরণে পাট চাষীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন , এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন না প্রকৃত পাট চাষিরা। যারা অংশ নেন তাদের অনেকেরই জমি নেই, থাকলেও তাতে পাট চাষ করেন না। সেই সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীর নাম দেখে সবাই ক্ষুব্ধ হয়।

এদিকে পাটচাষী প্রশিক্ষণর্থীদের তালিকা চাইলে সেটি দিতে গড়িমসি করে দীর্ঘসময় অপেক্ষার পরেও এই প্রতিবেদককে তালিকা দিতে পারেননি।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়।

জানা যায়, এই প্রশিক্ষণে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এদের প্রত্যেকে দৈনিক ৬০০ টাকা প্রশিক্ষণ ভাতা, দুপুরের খাবারের একটি প্যাকেট এবং একটি পাটের ব্যাগ পাবেন।

এদিন দুপুর ২ টার দিকে সরেজমিনে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে দেখা যায়,১৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত থাকার কথা থাকলেও অধিকাংশ চেয়ার ফাঁকা। এইসময়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা, ব্যাগ ও দুপুরের খাবার প্যাকেট বিতরণ করছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। এই সময়ে প্রকাশ পায় যে বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত কর্মচারীরা এই প্রশিক্ষণে উপস্থিত না থেকেও সম্মানী ও খাবার প্যাকেট গ্রহণ করছেন। তখন এ নিয়ে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতিতে মেজাজ হারিয়ে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার উপর ক্ষিপ্ত হন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার।

পাট চাষী প্রশিক্ষণার্থীদের সম্মানী ও খাবারের প্যাকেট বিতরণকালে দেখা যায়, উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মচারীরা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, হিসাব সহকারী, গ্রাম পুলিশের নাম রয়েছে। এরমধ্যে অনেকেই প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন। তবে সম্মানী গ্রহণের সময়ে অনুপস্থিত অনেকেই আসেন আবার একজনের পরিবর্তে অন্যজনকে সম্মানীর টাকা গ্রহণ করতে দেখা যায়।

ক্ষোভ প্রকাশ করে উপজেলার বেলপুকুর গ্রামের পাটচাষী জসিম উদ্দিন বলেন, আমরা সারাদিনে পাট চাষের প্রশিক্ষণ গ্রহণ করছি কিন্তু সম্মানী ও খাবার প্যাকেট গ্রহণের সময় যারা সরকারী অফিসে চাকুরী করে তারা আগে। এমনটা হলে প্রশিক্ষণের কি দরকার শুধু সরকারের টাকা নষ্ট করা?

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাট চাষী বলেন, প্রশিক্ষণ করা যেমন-তেমন সম্মানীর টাকা আর খাবার প্যাকেট নেওয়াই মূল কথা।

আংগারপাড়া এলাকার পাটচাষী আব্দুল বারি বলেন, দীর্ঘদিন ধরে পাটচাষ করে আসছি কিন্তু কখনও ট্রেনিং এর কোন খবর পাইনি।

প্রশিক্ষণার্থীর তালিকা বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা বলেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে আমরা তালিকা তৈরী। কিন্তু সরকারি কর্মচারীরা কিভাবে প্রশিক্ষণের তালিকায় আসলো সেবিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে কোন সদুত্তর দিতে না পেরে সংবাদকর্মীদের এড়িয়ে যান।

এবিষয়ে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার বলেন, এই প্রশিক্ষণার্থীদের তালিকা তৈরী করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা। এতে তাঁর কোন গাফিলতি থাকলে তদন্ত পূর্বক পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, “প্রশিক্ষণ নিয়ে এমন বিশৃংখলা অপ্রত্যাশিত। অভিযোগ তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/