• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
অসমাপ্ত প্রেমের গল্প —-মোঃ সেলিম উদ্দীন তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাড়াশে পৌর প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দুলাল মার্কেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত। সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে। জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল। তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ । জনগণ পাশে থাকলে দূর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব : আনোয়ারুল ইসলাম ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই, লুটপাটের আলামত রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই। ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ। ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক। সংস্কৃতির আলোয় মুখর শ্রীমঙ্গল: আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা। হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম। ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। মেডিকেলে উত্তীর্ণ ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা। তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং..! *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* ৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ। র‍্যাব ১২ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি চুরির- ৪ চোর আটক    ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। খুলনা-২ ও ৩ আসনে মূল লড়াই বিএনপি–জামায়াত, দোলাচলে ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক। বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি। চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নামলো বিএনপি। রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। *বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। রংপুরে কবরস্থানের সামনে ইয়াবা বিক্রির সময় তাপস চন্দ্র ধরা খেলেন। রাউজানে ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আগামি নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করতে হবে- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু। *দক্ষ জনশক্তির_ চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ;* লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন: সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ও কোষাধ্যক্ষ পদে আবুল হান্নান নির্বাচিত ভূরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়। রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ জাফলং জিরো পয়েন্ট এলাকায় ডিবি পুলিশের নতুন লাইনম্যান কে এই রুবেল! মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা খুলনায় মানবাধিকার কর্মীর ২ লক্ষ টাকা আত্মসাত;থানায় অভিযোগ। বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল। তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, উত্তেজনা—মাঠে রয়েছে পুলিশ। বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত। ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে স্কুল ব্যাগে ভারতীয় আড়াই শতাধিক সটগানের গুলি সহ এক যুবক আটক। কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই। গণতন্ত্রের কঠিন পরীক্ষা : সংশয়, সংঘাত ও আস্থাহীনতার ছায়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। ইসলামী আদর্শে যুবসমাজ গঠনে শ্রীমঙ্গলে যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। অদ্বৈত দর্শনের বার্তায় মুখর বাঁশখালী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। বাঁশখালী পৌরসভায় ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা। খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৬। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। স্বেচ্ছায় সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন স্বপ্ন পূরনের প্রত্যয়ে আমরা সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল। সরস্বতী পূজায় তাড়াশে ২০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা বাঁশখালীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা। পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল। ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান। “লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গাছায় বিএনপির বিশাল নির্বাচনী শোডাউন। সরিষাবাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের পরকীয়া ও গোপন বিয়ে, ফুঁস উঠেছে জনতা। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ। কালিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। দুস্হ অসহায় রুগী আক্তারুজ্জামানের নানা সিরাজুল সানা কে অনুদান তুলে দিচ্ছেন অনিমা বাছাড়। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার  পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। সভাপতি সরোয়ার ও সম্পাদক মোজাফফর রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার নির্দেশনা বিএনপি প্রার্থী কামরুলের। যাদুকাটা নদীতে অভিযান: অবৈধ বালু উত্তোলনের নৌকা জব্দ। ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল। কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ।

আলোচনার অগ্রভাগে অর্থনীতি

রিপোর্টারের নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কাল শুক্রবার সরকারি সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফরে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া ভূ-রাজনীতি, তিস্তা চুক্তি, জ্বালানি বাণিজ্যসহ বেশ কয়েকটি বিষয় গুরুত্বের তালিকায় রয়েছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানানো হয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, সংযুক্তি, তিস্তা চুক্তি, জ্বালানি, সীমান্ত হত্যা, প্রতিরক্ষা, নতুন প্রযুক্তিসহ দ্বিপক্ষীয় অনেক বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হতে পারে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের (এমওইউ) কথা রয়েছে। এর মধ্যে ভারতের ঋণচুক্তি বাস্তবায়নে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে আলোচনা প্রাধান্য পাবে। যদিও সফরের ঠিক আগমুহূর্ত পর্যন্ত চুক্তি ও সমঝোতার ক্ষেত্রে যেকোনো পরিবর্তন হয়ে থাকে।

কূটনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করছেন, চীন সফরের আগে শেখ হাসিনার ভারত সফর আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের শীর্ষ নেতার মধ্যে চীনের অবস্থান নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। তারা মনে করেন, ভারত ও চীনের মধ্যে যে অস্বস্তিকর সম্পর্ক চলছে, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কীভাবে দেখতে চায়, সে বিষয়টি ভারত স্পষ্ট করবে।  এই সফরে দুই দেশের সম্পর্ক  আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন সহযোগিতার বিষয়ে সমঝোতা ও আলোচনা, অমীমাংসিত বিষয়ের সমাধান, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের অবস্থানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা।

১৫ বছর ধরেই ঢাকা-দিল্লি সম্পর্ক উচ্চতর থেকে উচ্চতর পর্যায়ে যাচ্ছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবারের সফরে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা।

সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক দেশ রূপান্তরকে বলেন, এবারের সফরকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই বিবেচনা করা দরকার। বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় উপাদানের ওপর নির্ভর করে না। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্প্রসারণ ও গভীরতা বাড়ছে। আর বেইজিং-দিল্লি অস্বস্তিকর সম্পর্কে এর মধ্যে একটা বড় রকমের প্রভাব ফেলে।  চীন সফরের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরে এটিও গুরুত্ব পাবে।

সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশ ও ভারতের নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করাই হবে দুই প্রধানমন্ত্রীর মূল আলোচনা। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা থাকবে দুই শীর্ষ নেতার বৈঠকে।

কূটনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, টানা চতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শেখ হাসিনা ইকোনমিক ডিপ্লোম্যাসির কথা বলে এসেছেন। দিল্লি সফরে তার প্রতিফলন দেখা যেতে পারে।

তিনি বলেন, সব সময়ই ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। দেশটির সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। তবে সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ-ভারত সম্পর্কের আলোচনায় নানাভাবে চীনের বিষয়টি এসেছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অগ্রসরমান। এখন বাংলাদেশকে প্রায় ভারসাম্যের চ্যালেঞ্জ নিয়ে এগোতে হচ্ছে। এর মধ্যে নতুন করে ইন্দো-প্যাসিফিক কৌশল যুক্ত হয়েছে। তাই হাসিনা-মোদি বৈঠকে এবার ভূ-রাজনৈতিক ইস্যু প্রাধান্য পাবে। আর ফরমালি অমীমাংসিত ইস্যুগুলো প্রাধান্য পাবে।

ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, মোংলা বন্দরে একটি টার্মিনাল নির্মাণ করতে চায় ভারত। ইরানের চাবাহার ও মিয়ানমারের সিত্তে বন্দরের মতো মোংলা বন্দরেও তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়। বলা হয়, মোংলা বন্দরকে ঘিরে চীনের একাধিক প্রকল্পের কারণে ভারতের আগ্রহ এখন এই বন্দরে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছিল। প্রায় দুই বছর পর আগামী শনিবার আবার দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন।

এর মধ্যে ৮ জুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরটি জুনে হচ্ছে না বলে ধারণা করা হচ্ছিল। বলা হচ্ছিল, চীন সফরের পর শেখ হাসিনা ভারত যাবেন। কিন্তু শেষ পর্যন্ত আগের পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ জুনই দিল্লি যাচ্ছেন।

এর আগে ২০২১ সালে শেষবার ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে. সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে কারা থাকবেন এরই মধ্যে কূটনৈতিক রীতি অনুযায়ী সেই তালিকা দিল্লির কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ রয়েছেন এই তালিকায়। এর আগে সাধারণত বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের সফরে যুক্ত করা হয়েছে কম। এবারের সফরে থাকছেন বাংলাদেশের ইকোনমিক রিলেশনস (অর্থনৈতিক সম্পর্ক) বিভাগের সচিব মহ. শাহরিয়ার কাদের সিদ্দিকি, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহ. হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মহম্মদ হুমায়ুন কবীর, সশস্ত্র বাহিনী বিভাগের (সেনাবাহিনী) প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বাহিনীর অপারেশনস ও প্ল্যান ডিরেক্টরেটের কর্নেল মহম্মদ তরিকুল ইসলাম।  পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক এটিএম রকিবুল হক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাচ্ছেন এই সফরে। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, বাংলাদেশ সরকারের ডাক, টেলিকম ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সফরে থাকছেন।

প্রতিনিধিদলের তালিকা থেকে ধারণা করা হচ্ছে, এই দ্বিপক্ষীয় সফরে অর্থনীতি, বাণিজ্য, রেল, বিদ্যুৎ ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সম্পাদিত হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তথ্যমতে, কাল শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গী দল। দিল্লিতে পৌঁছার পর এ দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ছবিও তোলা হবে।

এরপর শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে সই করবেন।

একই দিন নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দরাবাদ হাউসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও  চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজনও থাকছে এই পর্বে।

শনিবার বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখাড়ের সঙ্গে তার সচিবালয়ে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

দুদিনের এ সফর শেষে এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/