• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই। ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ। ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক। সংস্কৃতির আলোয় মুখর শ্রীমঙ্গল: আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা। হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম। ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। মেডিকেলে উত্তীর্ণ ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা। তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং..! *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* ৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ। র‍্যাব ১২ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি চুরির- ৪ চোর আটক    ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। খুলনা-২ ও ৩ আসনে মূল লড়াই বিএনপি–জামায়াত, দোলাচলে ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক। বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি। চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নামলো বিএনপি। রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। *বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। রংপুরে কবরস্থানের সামনে ইয়াবা বিক্রির সময় তাপস চন্দ্র ধরা খেলেন। রাউজানে ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আগামি নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করতে হবে- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু। *দক্ষ জনশক্তির_ চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ;* লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন: সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ও কোষাধ্যক্ষ পদে আবুল হান্নান নির্বাচিত ভূরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়। রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ জাফলং জিরো পয়েন্ট এলাকায় ডিবি পুলিশের নতুন লাইনম্যান কে এই রুবেল! মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা খুলনায় মানবাধিকার কর্মীর ২ লক্ষ টাকা আত্মসাত;থানায় অভিযোগ। বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল। তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, উত্তেজনা—মাঠে রয়েছে পুলিশ। বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত। ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে স্কুল ব্যাগে ভারতীয় আড়াই শতাধিক সটগানের গুলি সহ এক যুবক আটক। কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই। গণতন্ত্রের কঠিন পরীক্ষা : সংশয়, সংঘাত ও আস্থাহীনতার ছায়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। বাঁশখালী পুকুরিয়া ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজের শুভ সূচনা। ইসলামী আদর্শে যুবসমাজ গঠনে শ্রীমঙ্গলে যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। অদ্বৈত দর্শনের বার্তায় মুখর বাঁশখালী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। বাঁশখালী পৌরসভায় ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা। খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৬। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। স্বেচ্ছায় সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন স্বপ্ন পূরনের প্রত্যয়ে আমরা সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল। সরস্বতী পূজায় তাড়াশে ২০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা বাঁশখালীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা। পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল। ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান। “লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গাছায় বিএনপির বিশাল নির্বাচনী শোডাউন। সরিষাবাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের পরকীয়া ও গোপন বিয়ে, ফুঁস উঠেছে জনতা। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ। কালিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক। দুস্হ অসহায় রুগী আক্তারুজ্জামানের নানা সিরাজুল সানা কে অনুদান তুলে দিচ্ছেন অনিমা বাছাড়। তাড়াশে দুই আওয়ামী লীগ নেতার  পাঁচ কোটি টাকার শিক্ষা বাণিজ্য শিক্ষক/কর্মচারিদের আভিযোগ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। সভাপতি সরোয়ার ও সম্পাদক মোজাফফর রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার নির্দেশনা বিএনপি প্রার্থী কামরুলের। যাদুকাটা নদীতে অভিযান: অবৈধ বালু উত্তোলনের নৌকা জব্দ। ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল। কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ। আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ। বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক। ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান। কুড়িগ্রামে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। “বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত। রেজিস্ট্রি ছাড়া সংসার প্রতারণার মামলা প্রস্তুত ইপিজেডে নারী নিপীড়ন হারানো বিজ্ঞপ্তি: রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি॥ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত দুই ভুরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রজেক্টের অবহিতকরন সভা।

বিআরটি, অনেক প্রশ্নের জবাব নেই

অনলাইন ডেস্ক: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪

♦ গাজীপুরের যাত্রীদের এয়ারপোর্টে নেমে আবার বাস ধরতে হবে ♦ শত সিঁড়ি ডিঙিয়ে যেতে হবে রাস্তার মাঝের বাসস্টপে ♦ সোয়া ৪ হাজার কোটি টাকার প্রকল্পে সাত বছরের দুর্ভোগ

রাজধানীর সবচেয়ে বড় দুর্ভোগের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নিয়ে হতাশার গল্পই ডালপালা মেলে উঠছে। অর্ধযুগেও প্রকল্পটির কাজ শেষ না হওয়া এবং এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য ধরা হলেও এখনো বাস কেনার কার্যক্রম শুরু হয়নি। বিদ্যমান সড়কের মাঝখান দিয়ে বড় অংশজুড়ে বিআরটি লাইন নির্মাণের কারণে দুই পাশের সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। শত সিঁড়ি ডিঙিয়ে রাস্তার মাঝখানে নির্মিত বাসস্টপে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে হবে যাত্রীদের। অথচ রাস্তার পাশে দাঁড়ালেই সিটি পরিবহনের অন্য বাসে উঠতে পারবেন যাত্রীরা। বিদ্যমান এ সুবিধা ছেড়ে শত সিঁড়ি ভেঙে কেন বিআরটির বাসে চড়বেন- তার কোনো জবাব নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। অন্যদিকে গাজীপুর কিংবা অন্য এলাকা থেকে যারা বাসে যাতায়াত করেন তাদের অধিকাংশেরই কাজ রাজধানীর ফার্মগেট, মতিঝিল, পুরান ঢাকাসহ বিভিন্ন অংশে। বিমানবন্দর এলাকায় তাদের কোনো কাজ নেই। এসব যাত্রীর আবার বাস ধরে নিজেদের গন্তব্যে যেতে হবে। যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, ত্রুটিপূর্ণ পরিকল্পনায় নির্মিত বিআরটি প্রকল্পের পরিপূর্ণ সুফল পাওয়া যাবে না। উপরন্তু সড়কের মাঝ বরাবর বিআরটির লেন নির্মাণের কারণে দুই পাশের সড়ক সংকুচিত হয়ে পড়েছে, যা যানজট তৈরিতে বড় ভূমিকা রাখবে। এ বাস্তবতায় ডেডিকেটেড বাস রুট হিসেবে নির্মিত বিআরটির পথে বিশেষায়িত বাসের পরিবর্তে অন্যান্য বাস চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে।

দেশের যোগাযোগ অবকাঠামোর সমসাময়িক বড় প্রকল্পগুলোর অধিকাংশ চালু হলেও বিমানবন্দর-গাজীপুর বাস র?্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প কেবল ভোগান্তি বাড়িয়েছে উত্তরা-টঙ্গী ও গাজীপুরবাসীর। ২০১২-১৬ সালের মধ্যে বাস্তবায়নের জন্য অনুমোদিত প্রকল্পটির মাঠ পর্যায়ে কাজ শুরু হয় ২০১৭ সালে। কাজ শুরুর পর যানজট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা, ধীরগতি, ঠিকাদারের অর্থ সংকটসহ নানা কারণে প্রকল্পটির কাজ এখনো শেষ করতে পারেনি ঢাকায় বিআরটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা বাস র?্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ বিআরটি করিডোর নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)। সব মিলিয়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। টঙ্গীর ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলেন, আমাকে ব্যবসার কাজে প্রায়ই পল্টন যেতে হয়। আমি বিআরটির বাসে চড়ে কীভাবে পল্টন যাব। আমাকে তো এয়ারপোর্টেই বাস বদলাতে হবে। এ ভোগান্তি আমি কেন নেব। জানতে চাইলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, বিআরটি মূল সড়কের বড় অংশ নিয়ে নিয়েছে। বিআরটির অংশ বাদ দিলে এ সড়কে একটি করে লেন। একটি লেন দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারবে না। যানজট থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। তিনি বলেন, গাজীপুর পোশাক শ্রমিক অধ্যুষিত এলাকা। কিন্তু প্রকল্পে পোশাক কারখানার শ্রমিকদের কথা ভাবা হয়নি। তাঁরা সকালে কাজে যাওয়ার সময়, দুপুরে খাবারের সময় এবং রাতে বাড়ি ফেরার সময় কীভাবে রাস্তা পার হবেন সেই ব্যবস্থা রাখা হয়নি। এই হাজার হাজার শ্রমিক কিন্তু বিআরটি বাসে উঠবেন না। তাঁদের হাঁটার জায়গাও বন্ধ হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে পারবে এর ভবিষ্যৎ খারাপ।
বিআরটির জন্য বিশেষ লেনের দুই পাশে কোনো রোড ডিভাইডার নেই। স্টেশনগুলো বিআরটি লেনের ওপর, রাস্তার মাঝখানে। উচ্চতা প্রায় ৬ মিটার। স্টেশনের দুই পাশের পিলার ফুটপাতের ওপর। স্টেশনে ওঠানামার জন্য চারটি চলন্ত ও পায়ে হাঁটার দুটি সিঁড়ি রাখা হয়েছে। সব কটি ফুটপাতের ওপর। এ জন্য স্টেশন এলাকায় ফুটপাত বন্ধ হয়ে গেছে। এসব জায়গা পার হতে পথচারীদের মূল সড়কে নামতে হচ্ছে। অন্যদিকে শতাধিক সিঁড়ি পার হয়ে ফুটপাত থেকে রাস্তার মাঝখানে গিয়ে বাসে উঠতে হবে যাত্রীদের। বাসযাত্রীরা বলেছেন, যার এয়ারপোর্ট এলাকায় কোনো কাজ নেই সে এত ঝামেলা ডিঙিয়ে ভাঙা জার্নি করার জন্য এ বাসে উঠবেন না। তবে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম বলেছেন, বিআরটি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তিনি বলেন, প্রকল্পটি নিয়ে অনেকেই অনেক কিছু বলতে বা শঙ্কা প্রকাশ করতে পারেন। তবে প্রকল্প চালু হলে বলা যাবে, কী ধরনের সমস্যা হচ্ছে। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে। প্রকল্পটির মাধ্যমে ২০ দশমিক ৫ কিলোমিটার বিশেষায়িত বাস লেন, টঙ্গী সেতু পুনর্নির্মাণ করে ১০ লেনে উন্নীতকরণ, সাতটি ফ্লাইওভার, একটি বাস টার্মিনাল, ১১৩টি সংযোগ সড়ক, উচ্চ ক্ষমতার ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ঢাকার সঙ্গে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিআরটির মাধ্যমে। প্রকল্পটি ভূমিকা রাখবে ঢাকার যানজট নিরসনেও। তবে মাঠ পর্যায়ে কাজ শুরুর সাত বছর পেরিয়ে গেলেও এখনো প্রকল্পটির সব অবকাঠামো প্রস্তুত করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। এখনো প্রস্তুত হয়নি কোনো স্টেশন। বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণসহ বিআরটি লেন নির্মাণের কাজও বাকি রয়েছে। প্রকল্পটিতে এলিভেটেড বা উড়াল অংশ রয়েছে ৮ দশমিক ৫ কিলোমিটার। স্টেশন ২৫টি। এর মধ্যে ঢাকায় ৪টি ও গাজীপুর মহানগরীতে পড়েছে ২১টি। উড়ালসড়ক থাকছে ৯টি, প্রতিটি স্টেশনেই থাকবে ফুটওভারব্রিজের ব্যবস্থা। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯০ শতাংশ।

গাজীপুর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, সড়কে ক্রমেই যানবাহন বাড়ছে। বিআরটি স্টেশন এলাকাগুলোতে সড়ক কিছুটা চেপে যাওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। এর মধ্যে মানুষ ফুটপাত ব্যবহার করতে না পারলে ব্যাপক যানজট দেখা দেবে।

উল্লেখ্য, গাজীপুরে অসংখ্য কলকারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিন ফুটপাত দিয়ে চলাচল করেন। গাজীপুর থেকে চলাচলকারী বলাকা পরিবহনের চালক গোলাম মোস্তফা বলেন, বিআরটির বাস চলার জন্য সড়কের মাঝে আলাদা লেন করা হয়েছে। সাধারণ যানবাহন চলাচলে দুই পাশে যে জায়গা রাখা হয়েছে, তা খুবই কম। অনেক জায়গায় ফুটপাতও নেই। ফুটপাতের প্রশস্ততা এমনিতেই অনেক কম। তার ওপর স্টেশনের পিলার, সিঁড়ির কারণে বন্ধ হয়ে গেছে পুরো ফুটপাত। ২৫টি স্টেশনের অধিকাংশ ক্ষেত্রেই ফুটপাত নিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। এটিকে প্রকল্পের ‘বড় ভুল’ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা।

 

ঝুঁকিতে পোশাকশ্রমিকেরা : সরেজমিন দেখা যায়, ব্যস্ত সড়কে প্রচুর গাড়ি চলাচল করছে। এর মধ্যে দুপুরের খাওয়ার বিরতিতে সড়কে বের হয়েছেন বিভিন্ন পোশাক কারখানার হাজারও শ্রমিক। ফুটপাত না থাকায় ঝুঁকি নিয়ে তাঁরা যানবাহনের মধ্যে সড়কের পাশ দিয়ে হাঁটছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর গাজীপুর শাখার তথ্যমতে, গাজীপুর মহানগরে নিবন্ধিত পোশাক কারখানা আছে ৪৯২টি। এর বাইরে ছোটবড় কয়েকশ কারখানা আছে। প্রতিদিন সকালে কারখানায় যাওয়ার সময়, দুপুরে খাওয়ার বিরতি ও সন্ধ্যায় কারখানা ছুটির পর সড়কে হাজারও শ্রমিকের ঢল নামে। শ্রমিকেরা সবাই হেঁটে চলাচল করে। তাঁদের চলাচলে প্রশস্ত ফুটপাত খুবই জরুরি। কিন্তু এ সড়কে তা বাস্তবায়ন করা হয়নি। বিআরটি প্রকল্পেও এর বাস্তবায়ন দেখা যায়নি।

বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পে শুধু বিশেষ বাস চলাচল করার কথা। বাংলাদেশের প্রথম বিআরটি প্রকল্পে বিশেষায়িত বাসের পাশাপাশি সাধারণ বাস চলাচলের সুযোগ রাখা হয়েছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে- এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, গাজীপুর-বিমানবন্দর করিডরে দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বিআরটির ত্রুটিপূর্ণ বাস্তবায়ন বা পরিচালনার কারণে যানজট বাড়বে। শিল্প অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তারা, বিআরটি করিডরে বিশেষায়িত বাস কিনে আরও অর্থের অপচয় না করে সাধারণ বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এটা হলে ওই সড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারবে। প্রকল্পে অর্থের অপচয় হলেও নতুন ভোগান্তি বাড়বে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের প্রায় ২০০টি শহরে বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এটা খুব সহজ ও সাশ্রয়ী প্রকল্প। বিশ্বের বিভিন্ন শহরে বাস্তবায়িত এসব প্রকল্প সমতল সড়কে বাস্তবায়ন করা হয়েছে। গাজীপুর-বিমানবন্দর সড়কে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণ করে প্রকল্পের খরচ কয়েকগুণ বাড়ানো হয়েছে।

প্রকল্পের রুট : বিআরটির ২৫টি স্টেশন হচ্ছে, বিমানবন্দর টার্মিনাল, জসীমউদ্দীন সরণি, আজমপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর, টঙ্গী ব্রিজ, স্টেশন রোড, মিল গেট, চেরাগ আলী মার্কেট, টঙ্গী কলেজ, হোসেন মার্কেট (এরশাদ নগর), গাজীপুরা, তারগাছ, বড়বাড়ী বাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ডবাজার, হাজীর পুকুর, মালেকেরবাড়ী, ভোগরা দক্ষিণ, ভোগরা উত্তর, চৌরাস্তা, বিআরটিসি ডিপো, আড়ং মিল্ক ফ্যাক্টরি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং গাজীপুর টার্মিনাল।

যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, বিআরটির পূর্বশর্তই হলো যাত্রী বা পথচারীদের চলাচলে চওড়া ফুটপাত। এখানে উল্টো ফুটপাত বন্ধ করে স্টেশন করা হয়েছে। এর মাধ্যমে সমস্যা আরও বেড়ে গেল। হাজার হাজার মানুষকে ঝুঁকিতে ফেলে দেওয়া হলো। তিনি বলেন, বিআরটি প্রকল্পের জন্য বাস না কিনলে আমি খুশি হব। কেননা এ টাকা গচ্চা যাবে। বিআরটি প্রকল্প যেভাবে পরিচালনা করার কথা, সেভাবে পরিচালনা না হলে এখানে যানজট বাড়বে। গাজীপুর-বিমানবন্দর করিডরের বিআরটি খন্ডিত ও ক্রটিপূর্ণ, এ করিডরের জন্য বিশেষায়িত বাস না কিনে সাধারণ বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দিলেই বরং ভালো হবে।

ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন বলেন, গাজীপুর-বিমানবন্দর করিডরে বিআরটি প্রকল্পে অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। কোনো নদী, খাল না থাকার পরও ফ্লাইওভার তৈরি করে খরচ বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিআরটি সহজ কাজ হলেও ইচ্ছাকৃতভাবে প্রকল্পটিকে জটিল করা হয়েছে। এ করিডরে অন্যান্য বাসের সঙ্গে বিশেষায়িত বাস চালালে উদ্দেশ্য ব্যর্থ হবে। এক্ষেত্রে আমার পরামর্শ, নতুন বাস না কিনে ওই রুটকে ‘ঢাকা নগর পরিবহনের’ সঙ্গে সমন্বয় পরিচালনা করলে সরকারের অর্থের অপচয় রোধ হবে। নইলে ঢাকার গুরুত্বপূর্ণ এ করিডরে যানজট লাঘবের পরিবর্তে বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/