• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য

রিপোর্টারের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মাসে অন্তত ১২ লাখ টাকার আদায়,প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে অবৈধ পরিবহন,অভিযোগে যুবলীগ কর্মী কাউসার,নীরব প্রশাসন,ফোন ধরেননি সংশ্লিষ্টরা
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অবৈধ এইচ পাওয়ার যানবাহনকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সুসংগঠিত চাঁদাবাজ সিন্ডিকেট,যা দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই পরিচালিত হলেও কার্যত অদৃশ্য শক্তির ছত্রছায়ায় টিকে আছে।

সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা সীবিচ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কপথে চলাচলকারী প্রায় ২০০টিরও বেশি এইচ পাওয়ার গাড়িকে ঘিরে প্রতি মাসে অন্তত ১২ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষায়,এটি এখন একটি পূর্ণাঙ্গ “ছায়া অর্থনীতি”।

স্থানীয় সূত্র, ভুক্তভোগী চালক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই লাইন নিয়ন্ত্রণ করছে।অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুবলীগের কর্মী মোঃ কাউসার,যিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই লাইন পরিচালনার সঙ্গে যুক্ত।

চালকদের অভিযোগ,প্রতিটি গাড়ির জন্য মাসিক নির্ধারিত চাঁদা রয়েছে।কেউ সেই টাকা দিতে ব্যর্থ হলে তাকে সড়কে গাড়ি চালাতে বাধা দেওয়া হয়, এমনকি শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়।

একজন চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বাধ্য হয়ে টাকা দেই। টাকা না দিলে গাড়ি আটকানো হয়, রাস্তায় নামতেই দেয় না। এই সিস্টেম বহুদিন ধরে চলছে।”

অভিযোগ রয়েছে, এই লাইন থেকে আদায়কৃত অর্থের পরিমাণ মাসে প্রায় ১২ লাখ টাকা ছাড়িয়ে যায়। স্থানীয়দের দাবি, এই বিপুল অর্থ একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বণ্টন করা হয়।
অভিযোগ অনুযায়ী, কথিত কয়েকজন স্থানীয় নেতা নিয়মিত এই অর্থের ভাগ পেয়ে থাকেন। তাদের মধ্যে জাহাঙ্গীর, বাবু ইসলাম, তপন দে ও রিমনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের কাছেও নিয়মিত অর্থ পৌঁছানোর অভিযোগ রয়েছে।

 

এই অভিযোগের বিষয়ে জানতে চেয়ে উল্লিখিত কথিত নেতা জাহাঙ্গীর, বাবু ইসলাম, তপন দে ও রিমনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
অন্যদিকে, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

একইভাবে ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টি আই সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

স্থানীয়দের দাবি, এইচ পাওয়ার গাড়িগুলোর অধিকাংশই অবৈধভাবে চলাচল করছে। প্রায় ২০০টিরও বেশি গাড়ির মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫টির মতো বৈধ পারমিট রয়েছে বলে জানা গেছে। অধিকাংশ চালকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স।

ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে পতেঙ্গা সীবিচমুখী সড়কে পর্যটকদের চাপ বেশি থাকায় এই অবৈধ যানবাহন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। যানজট, বিশৃঙ্খলা এবং অনিয়ন্ত্রিত চলাচলে অতিষ্ঠ সাধারণ মানুষ।

 

স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তা কেবল লোক দেখানো। কোনো গাড়ি স্থায়ীভাবে বন্ধ করা হয় না এবং চাঁদাবাজি কার্যক্রমও বন্ধ হয় না। বরং অভিযানের পর আবার আগের মতোই চলতে থাকে পুরো কার্যক্রম।

 

এই সিন্ডিকেটের বিরুদ্ধে শুধু চাঁদাবাজিই নয়, আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে একটি কাভার ভ্যান ছিনতাইয়ের ঘটনাতেও এই চক্রের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে, যার আনুমানিক মূল্য ছিল প্রায় ৪০ লাখ টাকা।

এছাড়াও পতেঙ্গা উপকূলীয় এলাকায় ট্রলার থেকে বালি, ইট ও লবণ খালাসের সময় প্রতিটি ট্রলার থেকে প্রায় ৩ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু কথিত ভুয়া সাংবাদিক এই সিন্ডিকেটের হয়ে কাজ করছে। নিয়মিত মাসোহারা দিয়ে তাদের মাধ্যমে এই চক্র তাদের অপকর্ম আড়াল করে রাখে। ফলে প্রকৃত ঘটনা প্রকাশ পায় না এবং অপরাধীরা থেকে যায় নিরাপদে।

 

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের চাঁদাবাজ সিন্ডিকেট শুধু অর্থনৈতিক ক্ষতিই করছে না, বরং সমাজে অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। তরুণদের একটি অংশ এই অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য বড় হুমকি।

 

এতসব অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। স্থানীয়দের মতে, কার্যকর পদক্ষেপের অভাবেই এই চক্র দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ ও শক্তিশালী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে
অবৈধ এইচ পাওয়ার যানবাহন বন্ধ করতে হবে
চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিতে হবে
জড়িতদের আইনের আওতায় আনতে হবে
প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
স্থানীয়দের বিশ্বাস, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা এলে খুব অল্প সময়েই এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/