পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন।
স্টাফ রিপোর্টার, সাব্বির হাসান।
বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেম্বার প্রার্থী জনাব মোঃ ওয়াজেদ আলী শিপন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী শিপন একজন নম্র, ভদ্র ও সাধারণ মানুষের সাথে মিশে চলা ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষণে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
https://slotbet.online/