বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: আব্দুল হান্নান।
বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬, রোববার সকাল প্রায় ১০টার দিকে বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবেক পাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোনারুল ইসলাম (৩৫), পিতা: মৃত মোকলিছার রহমানের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, বাড়ির পাশের প্রতিবেশী হেলাল উদ্দিন, পিতা: মৃত আব্দুল জলিল পূর্ব শত্রুতার জেরে নিজে উপস্থিত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা, জানালা, শোকেস, আলমারি সহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়িতে ব্যাপক তাণ্ডব চালায়।
হামলার সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী মোঃ মোনারুল ইসলাম বিষয়টি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
https://slotbet.online/