নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
সোমবার (৯ মার্চ) রাতে ভুরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদরাসা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভুরুঙ্গামারীর শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি কাজ করবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রনজু, জাহাঙ্গীর আলম ও বরিউল আলম লিটন সহ স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।
এ সময় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান এবং বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/