ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ, সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীর মধ্যে আস্থা বৃদ্ধি ও দ্রুত সেবাপ্রদানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানী পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এ সময় সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা গ্রহণ ও তথ্য প্রাপ্তির লক্ষে সেবা প্রত্যাশীগণ সরাসরি তাদের আবেদন তুলে ধরেন।
গণশুনানিতে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করাই এ গণশুনানির মূল অভিপ্রায়। তিনি আরো বলেন, প্রতি বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
https://slotbet.online/