এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও জীবন দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ, এবং সামাজিক উদ্যোগ গ্রহণ, ও স্থায়ীত্বশীল করা সহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়।
কর্মশালা পরিচালনা করেন এসআর এইচআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শরিফা জান্নাত, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও উপজেলা যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ স্বপ্নকে নষ্ট করে দেয়। পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে এসে এ অন্যায় প্রথা রোধে ভূমিকা রাখতে হবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
https://slotbet.online/