• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিধবা নারীর সোয়া লাখ টাকার গাছ আটক দিলো ইউপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বিধবা নারী তার জমিতে থাকা সোয়া লাখ টাকা মূল্যের শাল গাছ বিক্রি করলে তা আটক করে পরিষদে রেখেছেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেও গাছ ফেরত পাচ্ছেন না ওই নারী।

অভিযোগে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া এলাকার রশিদা বেগমের স্বামী ফয়েজ উদ্দিন প্রায় ৪৩ বছর আগে পার্শ্ববতী টরেয়া ব্যাপারীর নিকট ৮ শতক জমি কিনে ভোগদখল শুরু করেন। ক্রয়কৃত জায়গায় একটি শালগাছের চারা থাকায় সেটি ধীরে ধীরে বেড়ে উঠেছে। এত বছরে গাছটি বিশাল আকৃতির বড় হয়ে যায়। এক সময় স্বামীর মৃত্যুর পর বিধবা রশিদা বেগম সংসারে অভাব অনটনের প্রয়োজনে গাছটি বিক্রি করতে চাইলে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাছটি তার ভাইয়ের দাবি করে কাটতে বাধা প্রদান করেন। বাধা পেয়ে ভুক্তভোগী বিধবা রাশিদা বেগম গাছ কাটার অনুমতি চেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সুষ্ঠু তদন্ত করে জানতে পারেন, যে জায়গাটিতে শাল গাছটি রয়েছে সে জায়গাটি এবং গাছটি রশিদা বেগমের। যেখানে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই মর্মে গাছটি কেটে নেয়ার জন্য অনুমতি দিয়ে চিঠি প্রদান করেন।

চিঠি পেয়ে রশিদা বেগম তার ক্রয়কৃত জায়গার শাল গাছটি আব্দুল করিম নামের এক গাছের পাইকারের নিকট ১ লাখ ১৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি করলে গত ২০ আগস্ট ওই পাইকার গাছটি কেটে নিয়ে ভ্যানগাড়িতে করে সাধুর মোড় এলাকায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নিয়ে যাওয়ার পথিমধ্যে ইউনিয়ন পরিষদের সামনে গেলে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দেওয়ানের খামার এলাকার রহমান হাজীর ছেলে খালেদুল ও সেলিম মিয়া, প্রতিবেশী জোনাতুল্লা মুন্সির ছেলে কাছুয়াসহ কয়েকজন মিলে পরিবহনকৃত গাছের গাড়ি আটক দিয়ে গাছের খন্ডগুলো নামিয়ে নেন। ফলে গাছের মূল্যের টাকা রশিদা বেগমের নিকট ফেরত চেয়ে গাছের পাইকার আব্দুল করিম চাপ দিচ্ছে।

এ অবস্থায় লোকবল না থাকায় ওই বিধবা নারী রশিদা বেগম দিশাহারা হয়ে গাছ উদ্ধারে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না।

বিধবা রশিদা বেগম জানায়, আমার স্বামীর কেনা জমিতে গাছ বড় করেছি। কিন্তু রাজ্জাক চেয়ারম্যান ওই গাছের দাবি করে এখন গাছের তিন ভাগের দুই ভাগ অর্থ দাবি করছে। না হলে নাকি গাছ দেবে না। আমি একজন বিধবা মহিলা। এই গাছ বিক্রির টাকায় আমি আমার সংসারের খরচ মেটাব। এবং কিছু ঋণ পরিশোধ করব। কিন্তু চেয়ারম্যানের কারণে পাচ্ছি না। পাওনাদাররা আমাকে নানাভাবে চাপ দিচ্ছে। আমার জায়গার আশেপাশে তো চেয়ারম্যান ও তার পরিবারের কারো কোনো জায়গাও নেই। তাহলে উনি গাছের দাবি করেন কীভাবে। আমি একজন অসহায় বিধবা বলে চেয়ারম্যান গায়ের জোরে এমন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমার গাছ ফেরত চাই।

এ বিষেয় জমির পূর্ববতী মালিক টরেয়া ব্যাপারী জানান, জমিটা আমি বহু বছর আগে রশিদা বেগমের স্বামীর কাছে বিক্রি করেছি। ওই জমিতেই গাছ। এ হিসেবে গাছটি জমির বর্তমান মালিকের। জমির সাথেই আমার আরও অন্য জমি রয়েছে। কিন্তু ওই গাছ অন্য কেউ দাবি করে কীভাবে আমার বুঝে আসে না।

গাছের পাইকার আব্দুল করিম জানান, ১ লাখ ১৮ হাজার টাকায় তিনি গাছাটি কিনেছেন। গাছ কেটে নিয়ে সাধুর বাজারের কাছে তার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পরিষদের সামন দিয়ে যাওয়ার পথেই চেয়ারম্যান ও তার চৌকিদার মিলে হুমকী ধামকী দিয়ে ১০টি ভ্যানগাড়ির গাছের খন্ডগুলো নামিয়ে নিয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে পরিষদ বন্ধ পাওয়া যায়। তবে পরিষদের সামনে গাছের গুড়িগুলো দেখা গেছে। মেবাইল ফোনে চেয়ারম্যান জানান জায়গাটি রশিদা বেগমের হলেও আব্দুল ওহাব সরকার নামের একজন গাছটি রোপন করেছিলো। তাই আটক দেয়া হয়েছে। বিষয়টি মিমাংসার জন্য দুই পক্ষকে ডাকা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্রকে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/