শিক্ষার গুণগত মানে নীলফামারী সদর উপজেলার অন্যতম অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে ছত্রশাল উচ্চ বিদ্যালয়। চওড়া বড়গাছা ইউনিয়নে অবস্থিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নিয়মিত পাঠদান, সহপাঠ্যক্রমিক কার্যক্রম এবং মূল্যবোধসম্পন্ন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়নভিত্তিক পাঠদান পদ্ধতি চালু রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিত জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে।
শিক্ষার আলো ছড়াতে ছত্রশাল উচ্চ বিদ্যালয়ের এ ধরনের অগ্রযাত্রা প্রশংসনীয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
https://slotbet.online/