• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে।

বিশেষ সাক্ষাৎকার: মোমিন মেহেদী গুম-নির্যাতনের পরও আমি মানুষের রাজনীতি থেকে সরিনি

স্টাফ রিপোর্টার:: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

মোমিন মেহেদী নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান ১৯৯৫ সাল থেকে নিয়মিত লিখছেন বিভিন্ন গণমাধ্যমে। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক থাকা কালে শিক্ষার্থীদের দাবিতে কর্মসূচিকালে গ্রেফতার হন। ২০১২ সালে তাঁর নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

 

২০১৮ সালের ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে গুমের শিকার হন। ১০ দিন নির্মম নির্যাতনের পর অর্ধ মৃত অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায় তৎকালিন প্রশাসনের কর্তারা। নতুনধারার রাজনীতির ১২ বছর এবং ফ্যাসিবাদ পতন-চলমান রাজনীতি নিয়ে কথা বলেছেন এই প্রতিবেদকের সঙ্গে। • বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই
মোমিন মেহেদী: বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতারিত হয়েছে। এই দেশ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন দেশের দ্বারা প্রতারিত হয়েছে বারবার। এমনকি ক্ষমতায় আসা আর থাকা প্রতিটি সরকার প্রধান নির্মমভাবে বাংলাদেশের স্বার্থ-মানুষের স্বার্থ ভুলে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছে বারবার। বিনিময়ে আমজনতা ১ টাকার পণ্য কখনো কখনো ১০ টাকায় কিনতে বাধ্য হয়েছে এবং হচ্ছে। একথা সত্য যে, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি বেশ কয়েকটি কমিশন গঠন করে বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের সংস্কারের কথা বললেও হাঁটছে সেই ফ্যাসিবাদের পথেই। আমরা এখন পর্যন্ত মনে করি, অন্তর্বর্তী সরকার সঠিক পথে নেই।

 

কমিশনগুলো থেকে প্রতিবেদন দিলেও তা জনবান্ধব-বাংলাশেবান্ধব হয়নি বলেই ধারণা করছি। তাছাড়া কোটা বিরোধী আন্দোলন করতে আসা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলন নির্মমতার পথে ঠেলে দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের সাধারণ মানুষকে।সেই সাথে অন্তর্ভুক্তিমূলকতা, বহুত্ববাদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অন্তরায় তৈরি করছে ছাত্র নামধারী কিছু ষড়যন্ত্রকারী। সংখ্যালঘু ও প্রান্তিক স্বরগুলো অনেক ক্ষেত্রেই বাদ পড়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা আক্রান্তও হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদেরকে বলবো- বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে কিছু করতে চাইলে দেশের মানুষ অতিতের মত রুখে দাঁড়াবে।

 

বায়ান্ন, ঊণসত্তর, একাত্তর, নব্বই এবং চব্বিশ বড় উদাহরণ হিসেবে আমাদের সামনে আছে।
• কেমন বাংলাদেশ চায় নতুনধারা বাংলাদেশ এনডিবি?
মোমিন মেহেদী: বৈষম্য বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-গুম-মব জাস্টিস সরাসরি সাংঘর্ষিক। প্রতিটি বড় আন্দোলনের ক্ষেত্রে দুই ধরনের প্রবণতা থাকে। একটা প্রবণতা থাকে গণতান্ত্রিক, অর্থাৎ সবাইকে নিয়ে ইতিবাচক একটা দিকে যাওয়া। অন্যদিকে আন্দোলনকে কাজে লাগিয়ে যার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, যেসব প্রবণতার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, বিপরীত পক্ষ হিসেবে কেউ কেউ সেই চর্চাগুলোকেই সামনে নিয়ে আসে। অভ্যুত্থান একটা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার আকাঙ্ক্ষাকে সামনে এনেছে। মানুষ আশা করছে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পাবে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, জীবনচর্চা, লিঙ্গীয় ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেকে নাগরিক হিসেবে বিবেচিত হবে এবং রাষ্ট্র তার নাগরিক অধিকার ও মর্যাদার গ্যারান্টি দেবে।

 

অন্যদিকে আমরা দেখছি, নানা ধরনের উগ্রতার একটা প্রকাশ ঘটছে। অভ্যুত্থান–পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, সেটাকে কাজে লাগিয়ে একটা গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মাজারের ওপর হামলা হচ্ছে। হিন্দু সম্প্রদায়, পাহাড়ের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, নারীরা আক্রান্ত হচ্ছেন। এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা সত্যি। একই সঙ্গে আবার এ ঘটনাগুলোকে সংখ্যায় অনেক দেখিয়ে, অনেক রং চড়িয়ে, সারা দুনিয়ায় প্রচার করা হচ্ছে। এখানে আমরা পতিত ফ্যাস্টিস্টদের ভূমিকা দেখছি; আবার ভারতের মিডিয়ার একাংশ ও তাদের শাসক দলের দিক থেকেও এ প্রচারণা দেখছি। এখান থেকে উত্তরণ ঘটাতে তারুণ্যে রাজনৈতিক ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই।

 

• যতদূর জানি- ২০১৮ সালের ১৫ মার্চ আপনি গুম হয়েছিলেন, সেই বিষয়ে বলবেন কি?
মোমিন মেহেদী: অবশ্যই। আমি মোমিন মেহেদী বরাবরই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থেকেছি ছাত্র জীবন থেকেই। যে কারণে ছাত্র জীবনে জেল-জুলুমের শিকার হয়েছি। ২০১২ সালে জাতীয় প্রেসক্লাব থেকে ‘রেডর‌্যালী’র মধ্য দিয়ে আমার নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি। এরপর থেকে নতুনধারার রাজনীতিকরা অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করেছে। যে কারণে নতুনধারা বাংলাদেশ এনডিবির এক কর্মসূচির পর ২০১৮ সালের ১৫ মার্চ রাতে আমাকে উঠিয়ে নিয়ে যায় তৎকালিন প্রশাসনের কর্তারা। টানা ১০ দিন নির্মম নির্যাতন চলেছে, আর ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি আমার সন্ধানের দাবিতে অনশনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, শান্তা ফারজানা, কিরণ খান, মাহমুদ হাসান তাহের, ডা. নূরজাহান নীরা, মনির জামানসহ অন্যান্য নেতৃবৃন্দের একের পর এক পদক্ষেপের কারণে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার প্রশাসনের কর্তারা মৃত ভেবে যেখান থেকে নিয়েছিলো, সেখানেই ফেলে যায়। ২৫ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকি। সুস্থ্য হওয়ার পর আবারো আন্দোলনে নেমেছি।

 

আমরা অসত্যের বিরুদ্ধে সত্য নিয়ে লড়াই করেছি। আমি মনে করি আয়না ঘরের বন্দী আর আহতদের পাশে সরকারের থাকা উচিৎ। দেশে আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

 

আগেও আমরা দেখেছি, এ ধরনের ঘটনায় যথাযথ তদন্ত হয় না, প্রতিকার মেলে না, এমনকি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেমন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনা হয় না। সে কারণে আমরা জোরালো দাবি করে আসছি, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে এবং কর্তব্যরত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। এটা করা গেলেই যে মিথ্যা প্রচারণাটা চলছে, সেটাকে আমরা যথাযথভাবে মোকাবিলা করতে পারব।

 

একই সঙ্গে গণতান্ত্রিক শক্তিগুলোকে উগ্রতার বিরুদ্ধে একটা সামাজিক গণপ্রতিরোধ সৃষ্টি করতে হবে। বাংলাদেশে এ ধরনের উগ্রতার চর্চা সামাজিক ও রাজনৈতিকভাবে অনুমোদিত নয়, সেই বার্তাটি সুস্পষ্টভাবে তাদেরকে দিতে হবে।

 

সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য কেন বাড়ছে বলে মনে করেন?

মোমিন মেহেদী: প্রথমত আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে বর্বরতার সাথে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই স্বাভাবিক। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্য দরকার। এর অর্থ হচ্ছে, আমরা এত দিন যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ছিলাম সেটা একটা স্বৈরাচারী, ফ্যাসিস্ট বন্দোবস্ত।

 

সেখানে ক্ষমতাসীনেরা বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দিয়েছিল। আমরা বলছি, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে, যেটা হবে গণতান্ত্রিক, যেখানে সবাই এই ব্যবস্থার অংশীদার মনে করবে। এটাকে বলা যেতে পারে রাজনীতি কীভাবে পরিচালিত হবে, ক্ষমতা কীভাবে পরিচালিত হবে, তার একটা নিয়ম ঠিক করা। সবার স্বার্থই এটার সঙ্গে জড়িত। সে কারণে এ ধরনের একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরিতে সবারই একটা ন্যূনতম ঐক্যের মধ্যে থাকা দরকার। কিন্তু এর মানে এই নয় যে রাজনৈতিক প্রতিযোগিতা বিলীন হয়ে যাবে। দুটোই পাশাপাশি চলতে পারে। বিচ্যুতি অনেক জায়গায় থাকতে পারে। কিন্তু সব রাজনৈতিক পক্ষকে এ বিষয়ে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখা দরকার, যাতে পুরো রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের যে কর্তব্য, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই পরিবর্তনের জন্য সব পক্ষকে আরও অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সেই সাথে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পুলিশ-প্রশাসনকে আরো কঠোর হওয়ার কোনো বিকল্প নেই বলেও আমি মনে করি।

 

• দেশে সেনা নিয়ন্ত্রিত সরকার কি দীর্ঘায়িত হবে, না কি নির্বাচন হবে?
মোমিন মেহেদী: দ্রব্যমূল্য কমাতে-দুর্নীতি থামাতে ব্যর্থ হলে সরকার আরো বেকায়দায় পরবে বলে আমি মনে করি। নতুনধারার রাজনীতিকরা বাবরবার বলে এসেছি, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে এসেছিল যে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হলেও রাজনৈতিক ব্যবস্থার অনেক পরিবর্তন দরকার, অনেক জায়গায় সংস্কার করতে হবে। আবার পুরো সংস্কারপ্রক্রিয়া শেষ করতে হলে তাহলে আবার নির্বাচন লাগবে। কেননা মৌলিক কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কার—এগুলো একটা নির্বাচিত জনপ্রতিনিধিদেরই করতে হবে। চূড়ান্ত বিচারে সংসদেই সেটা চূড়ান্ত করতে হবে।

 

এখানে যাতে কোনো পক্ষ সৃষ্টি না হয়, সেভাবেই এখন সবার ভূমিকা পালন করা দরকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর অধিকতর আলাপ-আলোচনাই পারে এ ধরনের পক্ষ-প্রতিপক্ষ তৈরি করার পথটা বন্ধ করতে। আলাপ-আলোচনা হলে নির্বাচনের আগেই কোন ধরনের সংস্কারগুলো দরকার, সেটা সুনির্দিষ্ট করা যাবে। আবার কোন সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন, সেটাও সুনির্দিষ্ট করা যাবে।

 

আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম, জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করার জন্য। এ কাউন্সিলে শিক্ষার্থী, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি–পেশার অংশীজন থাকবে এবং সরকার নিয়মিত বিরতিতে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক উত্তরণের এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। তাতে দূরত্বটা কমবে এবং বাংলাদেশ সোজা রাস্তায় অগ্রসর হবে বলে আমি মনে করি।

 

• নির্বাচন ও সংস্কার প্রশ্নে আপনার অবস্থান কী?
মোমিন মেহেদী: নতুনধারার রাজনীতির একজন কর্মী হিসেবে বলতে চাই- নির্বাচন সুষ্ঠু হতে গেলে নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার করা দরকার। যেসব মৌলিক সংস্কার সংসদে জনপ্রতিনিধিদের দ্বারা করতে হবে, সে ক্ষেত্রেও আমাদের ন্যূনতম ঐকমত্য কোন জায়গায় হচ্ছে এবং আগামী নির্বাচিত সংসদ যাতে সেগুলো করে, তার জন্য একটা আইনি বাধ্যবাধকতা কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে একটা ঐকমত্য দরকার। আগামী নির্বাচনটা কী হবে? সংবিধান সংশোধনের প্রশ্নটা কি সংশোধনী হিসেবে থাকবে, নাকি জনগণের সম্মতির ভিত্তিতে সেটা হবে। এ বিবেচনায় আমরা মনে করি, আগামী নির্বাচনটা গণপরিষদ, নিদেনপক্ষে সংস্কার সভার নির্বাচন হলে, জনগণের সম্মতির ভিত্তিতেই কিন্তু সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে, আমরা একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে পারি। আর এজন্য প্রকৃত দেশপ্রেমিকদেরকে নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর কাজ করছে, আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে

 

• এই সময়ে নতুন রাজনৈতিক দল গঠনকে কীভাবে দেখছেন?
মোমিন মেহেদী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক দল গড়ে ওঠাটা অস্বাভাবিক। এ ধরনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলে সেটাকে হবে বাংলাদেশের মানুষের সাথে-অনুভূতির সাথে প্রতারণা। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে মানুষ সেটাকে ইতিবাচকভাবে নেয় না। ফলে যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইবে, তাদেরকে এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যাওয়া। ক্ষমতার সুবিধা না নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, জনগণের ভেতর থেকে যাতে রাজনৈতিক দল যেন জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখা দরকার।

 

• নতুনধারা এবং আপনি কেমন বাংলাদেশের পক্ষে?
মোমিন মেহেদী: ২০১৮ সালে গুমের শিকার-নির্যাতনের শিকার আমি মোমিন মেহেদী মনে করি ৩৬ দিনের আন্দোলন বাংলাদেশের সামনে অসাধারণ অগ্রগতির সম্ভাবনা নিয়ে এসেছে। শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো দক্ষিণ বিশ্বে বাংলাদেশ একটা নেতৃস্থানীয় দেশ হতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে গেলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রাথমিক শর্ত। সে জন্য সমাজে গণতান্ত্রিক শক্তিগুলোর একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। আমরা প্রত্যাশা করি, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে তারা নিজেদেরকে বদলে নেবে। নবীন রাজনৈতিক শক্তিগুলো তারাও অধিকতর শক্তিশালী হয়ে উঠবে।
আমরা মনে করি, একটা শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশের মানুষের যে ভবিষ্যৎ ও স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে পারব। বাংলাদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে, সেই লক্ষ্যেই সংগ্রাম করছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি

 

একজন রাজনীতিক-কলামিস্ট হিসেবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কি ভাবছেন?
মোমিন মেহেদী: আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির হাল বুঝতে রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে, মানুষের সঙ্গে কথা বললে একই ফলাফল আসত। অর্থনীতির হালচালের দুটি স্তর আছে। প্রথমটি হচ্ছে একদম চরম বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় আনা। দ্বিতীয় স্তরটি হচ্ছে অর্থনীতিকে বেগবান করা। দুটি আলাদা কাজ। প্রথমটা প্রশাসনিকভাবে করা সহজতর। যেমন দুর্নীতিগ্রস্ত লোকদের বাদ দিয়ে দেওয়া, সুনির্দিষ্ট অপচয়ের খাতগুলো বাদ দেওয়া, রিজার্ভকে একটু স্থিতিশীল করা। এই জায়গায় সরকার কিছুটা সফল হয়েছে। কিন্তু বড় কাজটা হলো অর্থনীতিকে বেগবান করা। এটা শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে সম্ভব নয়। এখানে মূল বিষয়টি হলো অর্থনীতির চাকা যাঁরা ঘোরান, তাঁদের জন্য পরিবেশ তৈরি করা, তাঁদের জন্য প্রণোদনাগুলো কী হবে, সেটা ঠিক করতে হবে, তাঁদের জন্য আস্থার জায়গা তৈরি করা। আমাদের এখানে ব্যক্তি খাতের উদ্যোক্তা যাঁরা, এমন নয় যে তাঁরা অর্থের জন্য বসে আছেন। এমন পরিস্থিতিতে দেশকে নিয়ে সবার আগে সবার ভাবা উচিৎ। তা না করে একের পর এক ক্ষমতা কেন্দ্রিক কথা বার্তা আলোচনা আমার মনে হয় হিতে বিপরীত হয়ে উঠছে। চলুন সবাই দেশকে নিয়ে ভাবি

 

• আপনাকে ধন্যবাদ
মোমিন মেহেদী: অর্থনৈতিক দুর্বৃত্তায়ন—এ ধরনের শব্দের মধ্যে আটকে থাকাটাও একটা সমস্যা। এই সমস্যার মধ্যে উত্তরণের স্বপ্ন নিয়ে চলুন এগিয়ে যাই। আপনাকে ও সকল পাঠককে ধন্যবাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/