বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাজী টায়ারস কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধান ও ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ থানার সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় নিখোঁজ ব্যক্তিদের ছবি হাতে নিয়ে প্রায় ২ ঘন্টা থানার সামনে অবস্থান করেন নিহতদের স্বজনেরা । এসময় রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ গোলাম মোস্তফা বিক্ষোভকারীদের বুঝিয়ে থানা থেকে সরিয়ে দেন।
শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর গত ২৫আগস্ট গাজী টায়ারসে লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা৷ টানা পাঁচদিন ধরে আগুন জ্বলে এ কারখানায়। কারখানাটির মালিক আওয়ামীলীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গত ১২সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকান্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজদের স্বজনরা বলেন, আগুনের ঘটনার ৫ মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকান্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না প্রশাসনের লোকজন। কারখানার ভেতরে দেহাবশেষ কিছু আছে কিনা সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হয়নি। নিখোঁজদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন তাদের স্বজনরা।
এ ব্যাপারে ওসি তদন্ত গোলাম মোস্তফা বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। ঐ সময় সেনাবাহিনী কাজ করেছে। যাদের নাম মিস গেছে তারা নতুন করে নাম ঠিকানা দেন। আবার খোঁজ নিবো।
পরে নিখোঁজদের সন্ধান ও ক্ষতি পূরণের দাবিতে তারা রূপগঞ্জ থানার সামনে বিক্ষোভ করে ।
https://slotbet.online/