• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাঁশখালীতে প্রতিবেশীর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ঝিনাইগাতীতে গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করলেন  বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আইন উদ্দিন শিকদার! বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ বালু লুটে কোটি টাকার সরকারি উন্নয়ন ঝুঁকিতে

লক্ষীপুর জেলা ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

লক্ষীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অপকর্ম ও অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় তার বিরুদ্ধে অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার দাবীতে প্রধান উপদেষ্ঠা বরাবরে অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ সজীব মিয়া। তিনি ব্রাম্মণবাড়িয়া জেলার ব্রাম্মণহাতা গ্রামের মোঃ রেজাউল করিমের পুত্র।

 

অভিযোগে তিনি উল্ল্যেখ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাম্মণহাতা গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের পুত্র এসআই আশরাফুল ইসলাম ওরফে প্রকাশিত সেলিম একজন প্রতারক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘুষখোর, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী লোক। সে দীর্ঘদিন যাবত এলাকায় নিরবে মাদক ব্যবসা, চোরাচালান ও অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সে ক্ষমতার দাপটে গড়ে তোলেছে সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য। সে এলাকার মাস্তান, চোর, ইয়াবাখোর, ডাকাতদের সংগ্রহ করে বিশাল বাহিনী গড়ে তুলেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

এলাকার উঠতি বয়সী তরুণ যুবকদেরকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের নেশায় আকৃষ্ট করে অসামাজিক বিভিন্ন কার্যকলাপে বাধ্য করে। তার অবৈধ আয়ের বিরাট অংকের টাকা দিয়ে মাস্তান বাহিনীকে চালায়। এসআই আশরাফুলের গঠিত ওই সন্ত্রাসী বাহিনীরা হলেন, লাল মিয়ার পুত্র ১নং ওয়ার্ড কাইতলা উত্তর আওয়ামীলীগ সভাপতি অলি মুন্সী, আ’লীগ নেতা নজরুল ইসলাম, মলাই, মনির, আমিরুল, বোরহান উদ্দিন, মেহেদী, কাইয়ুম, সাইফুলসহ নাম না জানা আরো ১২/১৫ জন ।

 

তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে । কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। অথবা তার বাহিনী দিয়ে হামলা মামলার মাধ্যমে মানুষকে ভয় দেখায়। এলাকার নীরিহ লোকদেরকে বিভিন্ন থানায় মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এমন অভিযোগের যেন শেষ নেই। এসআই আশরাফুলের বিরুদ্ধে যেসব ফৌজদারী মামলাগুলো চলমান রয়েছে সেগুলো হল (১) সিআর মোকদ্দমা নং-১৪৮/২০২৪ ধারা ৫০০/৫০১, (২) সাইবার পিটিশন মামলা নং ১৪৫/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া, (৩) ধারা সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫/২৬/২৯/৩১/৩৩ দন্ডবিধি, (৪) সিআর মোকদ্দমা নং ৮২৭/২৪ইং ব্রাহ্মণবাড়িয়া ধারা ১৪৩/৩৮৫/৫০৬ (২)/১১৪/৩৪ পেনাল কোড, (৫) নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ৮৫২/২০১৭ চকরিয়া থানা, কক্সবাজার, (৬) হত্যা মামলা যাত্রাবাড়ি থানার মামলা নং- ৪৫(৯) তাং- ১৩/০৯/২০২৪ইং ধারা- ১৪৩/৪৪৭/৩০২/১০৯/১১৪/৩৪ দন্ডবিধি (ডিবি হারুনের ক্যাশিয়ার), (৭) বাড্ডা থানা, ঢাকা মামলা নং-২৯ তারিখ ২৯/০৯/২০২৪ইং ধারা-৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪। তার এসব অপকর্মের বিরুদ্ধে অনেকবার অভিযোগ করলেও আওয়ামী সরকারের আমলে সরকারের গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিগণ দিয়ে এবং উচ্চপদস্থ পুলিশের কিছু অসাধু অফিসারদের কু-মন্ত্র দিয়ে কালো শক্তির বিনিময়ে সে পার পেয়ে যায় বার বার। কিছুদিন আগে তাকে লক্ষীপুর ডিবি কার্যালয় থেকে বরখাস্ত করা হলেও বর্তমানে সে আবার তার চাকুরীতে যোগদান করার জন্য পায়তারা করছে বলে জানা যায়।

 

অথচ বরখাস্তের আদেশে উল্লেখ আছে যে কোন ফৌজদারী মামলা চলমান থাকিলে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হবে না। কিন্তু অতি চালাক ঐ এসআই আশরাফুল তাহার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারী মামলা গুলো চলমান থাকাবস্থায় গোপনীয়তা বজায় রেখে তাহার বরখাস্তের আদেশ প্রত্যাহার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় তানভীর হোসেন সাগর নামের এক ব্যাক্তিকে চাকরিতে পুর্নবহাল করে দেয়ার কথা বলে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এসআই আশরাফুলের বিরুদ্ধে। কাজ করে দিতে না পারায় টাকা ফেরৎ চাইলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে বলে জানা যায়।

 

এছাড়াও ওই এসআই ফেইক ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যবসায়ী, সম্মানী ব্যাক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করে ভয় ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তার এই কার্যকলাপে কেউ বাধা প্রদান করলে মিথ্যা মামলার হুমকী অথবা লাশ গুম করে নদীতে ফেলে দেয়ার ভয় দেখায়।

 

তার বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে সাইবার পিটিশন মামলা নং ১৪৫/২০২৪ইং (ব্রাহ্মণবাড়িয়া) মামলা দায়ের করা হলে মামলাটি তদন্তের জন্য সিআইডি ব্রাহ্মণবাড়িয়াকে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত থেকে নিদের্শনা দেওয়া হয়। সিআর ১৪৮/২৪ইং ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করিলে উক্ত মামলার আসামী এসআই আশরাফুল ও অন্যান্য আসামীদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। এদিকে মামলাগুলো তুলে না নিলে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘরবাড়ী পুড়িয়ে নিঃস্ব করে ফেলার হুমকী দিয়ে আসছে বলে জানান অভিযোগ কারী।

 

জরুরী ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে অনেক পরিবারবর্গ কে বিপদে ফেলিতে পারে বলে ধারনা করছেন বাদী পক্ষের স্বজনরা। প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগতেছেন অনেকেই। এর আগেও বেশ কয়েকবার এসআই আশরাফুলের কুকর্মের বিরুদ্ধে পুলিশ সুপার, আইজিপি, রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম ও জেলা পুলিশ লক্ষীপুর বরাবরে বার বার এসআই আশরাফুল ও তার বাহিনীর কুকর্মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করিলেও এখন পর্যন্ত এলাকাবাসী কোন ফলাফল পায়নি। পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর থানা অফিসার ইনচার্জ বরাবরে শত শত মানুষের স্বাক্ষরকৃত অভিযোগ দিলেও তৎকালিন পুলিশ সুপার তাহার পক্ষ নিয়ে কাজ করতেন।

 

সেজন্য এসআই আশরাফুলের অনৈতিক কার্যলাপের মাত্রা আরো বেড়ে যায়। এসব অভিযোগ করার কারণেও সে অভিযোগ কারীগণকে অভিযোগ ও মামলা তুলে না নিলে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

 

তার বিরুদ্ধে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বরাবরে বার বার অভিযোগ করেও আওয়ামী সরকারের আমলে কোন সুফল পাওয়া যায়নি। এমনকি অভিযোগ গুলো কে বা কারা তদন্ত করে তাহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানা যায়নি । ভূক্তভোগীরা শুধু একের পর এক অভিযোগ করেছেন। এদিকে এসআই আশরাফুল সরকারী চাকুরীর বিধিমালা না মেনে নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডেও আওয়ামীলীগের কমিটির কার্যকরী সদস্য পদ লাভ করেন । সে আওয়ামী লীগ পরিবারের চিহিৃত সন্ত্রাসী দালাল ও মামলাবাজ প্রতারক। এসআই আশরাফুল ডিবি হারুনের প্রভাবে চলত এবং বিভিন্ন সময় সে ডিবি হারুনের আস্থাভাজন লোক হিসাবে বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করত।

 

সে ডিবি হারুনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল তাকে ডিবি হারুনের ক্যাশিয়ার বলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ও জেলায় হত্যা ডাকাতি চুরি রাহাজানি সহ অনেক মামলা থানা ও আদালতে চলমান রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এসআই আশরাফুল ২টি হত্যার মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এমনকি ছাত্রদের উপর ঝাপিঁয়ে পরে হত্যার ঘটনা ঘটায়। কিন্তু অদৃশ্য শক্তির বলে আজোব্দি এসআই আশরাফুল কে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। দ্রুত তাকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান অভিযোগকারী।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/