• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে।

সন্ত্রাসের দায়ে জামায়াত-শিবির নিষিদ্ধ

রিপোর্টারের নাম / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তাদের সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে জানানো হয়।

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরসহ তাদের সব অঙ্গসংগঠনের বিবৃতিও এখন নিষিদ্ধ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠন বা ব্যক্তির কোনো বিবৃতি, মন্তব্য, অভিমত, উক্তি কোনোভাবেই প্রচার-প্রকাশ করা যাবে না।’

জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করেছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট দেওয়া রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জামায়াতে ইসলামীর পাওয়া নিবন্ধন বাতিল করেন। যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছেন এবং যেহেতু সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির সামপ্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল, যেহেতু সরকার বিশ্বাস করে যে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরসহ তাদের সব অঙ্গসংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত, সেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী ক্ষমতাবলে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরসহ সব অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

গতকাল এই প্রজ্ঞাপন জারির পর সুপ্রিম কোর্ট এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছে হাই কোর্টের রায়ে। আপিল বিভাগে গিয়েও তারা নিবন্ধন ফিরে পায়নি।

সর্বশেষ কোটাবিরোধী আন্দোলনে তারা সরাসরি এবং বিভিন্ন ধরনের উসকানি দিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধের রায়, নিবন্ধন বাতিলের রায় এবং বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে জামায়াত এখন আর কোনো রাজনৈতিক দল নয়। এখন তারা নিষিদ্ধ সংগঠন। এই গেজেট চলমান থাকা অবস্থায় কোনো রাজনৈতিক-সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করলে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া যাবে জামায়াতের বিরুদ্ধে।

জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বত্র পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় নাশকতার বিষয়ে পুলিশকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান।

নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরের পক্ষ থেকে কোনো সহিংসতা হলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সন্ধ্যায় জামায়াত-শিবির ও এর অঙ্গসংগঠনকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ওদের বিরুদ্ধে আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করছি। সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা অনেক আছে। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, সামপ্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে সমপৃক্ত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে সরকার। একই অপরাধে তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করা হয়েছে।’

নিষিদ্ধ হওয়ার পর জামায়াতের সম্পদের কী হবে—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা হবে।’

দল হিসেবে নিষিদ্ধের পর জামায়াত-শিবিরের সদস্যদের কী হবে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। কিন্তু এটা যদি আপনারা বলেন, গণহারে যারা জামায়াত ইসলামীর নতুন কর্মী হয়েছেন, ১৯৭১-এর পরে যারা জন্ম নিয়েছেন, তাদের বিচার করা হবে, এ রকম গণহারে বিচার করা হবে না। তবে তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিচার হবে।’

নিষিদ্ধ করা হলে জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যাবে কি না—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, নকশালবাদীসহ অনেক দলের কী হয়েছে, সেটার ইতিহাস আপনারা জানেন। তবে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি আমাদের আছে।’

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ও নাশকতার ঘটনায় জামায়াত-শিবিরের নেতকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে সারা দেশে এর মধ্যে জামায়াত-শিবিরের কয়েক শ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বুধবার জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে, যা গতকাল জারি হয়েছে।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলও ২০২৩ সালের ১৯ নভেম্বর খারিজ হয়ে যায়। জামায়াতের নিবন্ধন না থাকলেও এত দিন রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। অবশ্য এর আগে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক দল হিসেবে তিনবার তারা নিষিদ্ধ হয়।

১৯৫৯ সালে সামপ্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে পাকিস্তানে প্রথমবার জামায়াতকে নিষিদ্ধ করা হয়। ১৯৬৪ সালে মুসলিম পারিবারিক আইনের বিরোধিতার কারণে জামায়াতকে আবার নিষিদ্ধ করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করায় জামায়াতও এর আওতায় পড়ে। সংবিধানের ৩৮ অনুচ্ছেদ প্রয়োগ করে জামায়াতসহ সব ধর্মভিত্তিক দল, সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/