• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে।

জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ

রিপোর্টারের নাম / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে জারি করা কারফিউ ১৪ দিনে গড়াল। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় সেনা টহল অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসায় বিধিনিষেধে আনা হয়েছে শিথিলতা।

জনজীবনেও ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দ। বুধবারের ধারাবাহিকতায় গতকালও স্বাভাবিক নিয়মে চলেছে সব অফিস, ব্যাংক, পুঁজিবাজার। সাত-সকালেই খুলে যায় দোকানপাট, বিপণিবিতান। ভোর হতেই রাজধানীর ফুটপাতে, অলিগলিতে দেখা মেলে দল বেঁধে গার্মেন্ট কর্মীদের যাতায়াতের দৃশ্য। সহিংসতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রোরেল, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা মেরামতের কাজও চলছে জোরেশোরে। তবে ১৩ দিন বন্ধ থাকার পর গতকাল রেলের চাকা ঘুরলেও ছিল না যাত্রী।

গতকাল সকালে কারফিউ শিথিল হওয়ার দুই ঘণ্টার মধ্যেই চিরচেনা রূপে ফেরে রাজধানী। তীব্র যানজট দেখা যায় বাড্ডা-রামপুরা সড়কে। পুরো রাজধানীতেই যানজট ছিল বলে উবার চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে। ছন্দপতন ছিল শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে। স্কুলগুলো বন্ধ থাকায় সাত-সকালে সড়কে দেখা মেলেনি ইউনিফর্ম পরা শিশুগুলোকে। স্কুল বন্ধ থাকায় বাচ্চা নিয়ে অনেক নারীকে কেনাকাটায় বের হতে দেখা যায়। শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতেও দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড়। বেলা আড়াইটায় বাড্ডায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় গিয়ে শতাধিক মানুষকে টোকেন নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। সিরিয়াল পেছনে থাকায় অনেককে সড়কে চায়ের দোকানে এসে সময় কাটাতে দেখা যায়। ব্যাংকটির গার্ড জানান, কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় চালুর পর থেকেই ভিড় লেগে আছে। বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় ভিড় আরও বেশি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ২০ জুলাই ছিল সরকারি ছুটি। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত কর্মঘণ্টা কমিয়ে চলে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। গত বুধবার থেকে আবারও পুরনো নিয়মে চালু হয়েছে অফিস পাড়া। তবে ঝুঁকি বিবেচনায় এখনো পুরোপুরি তুলে নেওয়া হয়নি কারফিউ। দেশের অধিকাংশ এলাকায় রাতে কারফিউ জারি থাকছে। গতকাল রাতেও রাজধানীর বিভিন্ন মোড়ে, সড়কে ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। এ সময় কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। কোথাও জটলা দেখলে সরিয়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকছে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন কারফিউয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।

আমাদের সংবাদকর্মীদের পাঠানো তথ্যানুযায়ী, আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বহাল হবে। রংপুর : শুক্রবার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সিলেট : গতকালের মতো আজ শুক্রবারও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে সিলেটে। রাজশাহী : আগের দিনের মতোই শুক্রবার রাজশাহী বিভাগে কারফিউ শিথিল থাকবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, রাজশাহীতে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, চাঁপাইনবাবগঞ্জে সকাল ৬টা থেকে রাত ১০টা, নাটোরে ভোর ৬টা থেকে রাত ১০টা, পাবনায় ভোর ৫টা থেকে রাত ১০টা, বগুড়ায় সকাল ৬টা থেকে রাত ১০টা, জয়পুরহাটে সকাল ৬টা থেকে রাত ১০টা, নওগাঁয় সকাল ৬টা থেকে রাত ১০টা এবং সিরাজগঞ্জে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ময়মনসিংহ : আজ শুক্রবার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ট্রেনের চলাচল শুরু হলেও যাত্রী নেই : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ১৩ দিন বন্ধ থাকার পর গতকাল (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে ট্রেন চলাচল শুরু হলেও গতকাল ছিল না যাত্রীর চাপ।

রেল সূত্র জানায়, গতকাল সকাল ৭টা থেকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেলেও যাত্রী ছিল না বললেই চলে। এদিন সারা দেশে প্রায় ২০ জোড়া ট্রেন আসা-যাওয়া করেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। তবে অন্য সময় এসব ট্রেনে পা রাখার জায়গা না পাওয়া গেলেও গতকাল ট্রেনগুলোর বগি ছিল ফাঁকা। যাত্রী না আসার ব্যাপারে রেলকর্মীরা বলছেন, ট্রেন চলাচলের বিষয়টি অনেকে জানেন না। আবার অনেকে ভয়েও ট্রেন এড়িয়ে চলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/