• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাঁশখালীতে প্রতিবেশীর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ঝিনাইগাতীতে গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করলেন  বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আইন উদ্দিন শিকদার! বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ বালু লুটে কোটি টাকার সরকারি উন্নয়ন ঝুঁকিতে মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, কক্সবাজারের ঈদগাঁওতে ফাতেমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসায় হাফেজা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি! খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার খুলনার কয়রায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনকে খুনের হুমকি; থানায় অভিযোগ দায়ের উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, এস এম নিয়াজ মোর্শেদ রিয়াদে ফরেন ইনভেস্টর “কে এইচ ড্রিম সার্ভিস লিমিটেডের ৫ম শাখা উদ্বোধন; সাদেকপুর উচারগাঁওয়ে পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ। লন্ডন থেকে ‘দৈনিক সোনালী সময়’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক সোহেল সরকারের শুভেচ্ছা। রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এমপি নির্বাচিত হওয়ার দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। ​বিএনপির নিরঙ্কুশ জয়: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে দলটি। রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী লড়াই শেষে সৌহার্দ্যের দৃশ্য কক্সবাজার-৩ আসনে ধানের শীষের লুৎফর রহমান কাজল বেসরকারিভাবে নির্বাচিত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান অগ্রিম বিজয়ী অভিনন্দন: হাসনাত আব্দুল্লাহ ও নাসিরুদ্দীন পাটোয়ারী ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে—সালাহউদ্দিন আহমদ ভালো থাকার গল্পে বাদ পড়া মানুষ —সেলিম উদ্দীন ঈদগাঁও থানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং  পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বদলগাছীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

তান্ডবে এলাকায় ছিলেন না এমপি-মন্ত্রীরা

রিপোর্টারের নাম / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নিরাপদ আশ্রয়ে ছিলেন কেউ কেউ, বাসা থেকে বের হননি অনেকেই রক্ষা করা যায়নি রাষ্ট্রীয় সম্পদ, ক্ষুব্ধ হাইকমান্ড

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তান্ডবের সময় মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। কোথাও কোথাও ছিলেন নীরব দর্শক। সহিংস তান্ডবের সময়ে এমপি-মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয়ে। কেউ কেউ নিজ বাসা বা অফিসে বসে টেলিভিশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পরিস্থিতি ঘোলাটে দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ ছিলেন হাসপাতালে। পরিস্থিতির অবনতি দেখে কেউ কেউ মন্ত্রীপাড়ার বাসা কিংবা ন্যামভবন থেকে বাইরে বের হননি। রাজধানী, বিভাগীয় শহরসহ সারা দেশেই একই চিত্র পাওয়া গেছে। হাতে গোনা কয়েকজন মন্ত্রী-এমপির উপস্থিতি কেবল লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ও দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে। এ রকম দুটি কার্যালয়ই অরক্ষিত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তান্ডবের সময়ে যদি এমপি-মন্ত্রীরা নিজ নিজ কর্মিবাহিনী নিয়ে মাঠে থাকতেন তাহলে সন্ত্রাসীদের প্রতিরোধ করাসহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনাগুলো। এমনকি আওয়ামী লীগের অফিস, প্রভাবশালী নেতা-মন্ত্রীদের বাসাবাড়িতে হামলা হতো না। টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াপনা ফুটে উঠত না। এমপি-মন্ত্রীই নয়, দায়িত্বশীল নেতারাও ছিলেন গা ঢাকা দিয়ে। সংকটের সময়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার বদলে ছত্রভঙ্গ হয়ে পড়ে আওয়ামী লীগের কর্মিবাহিনী। এমপি-মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের কর্মকান্ডে ক্ষুব্ধ আওয়ামী লীগের হাইকমান্ড।

কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ১৬ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মারাও যান কয়েকজন। ওই দিন রাজধানীসহ অধিকাংশ এলাকায় এমপিরা খন্ড খন্ড মিছিল করে নিজেদের
অবস্থান জানান দেন। কেউ কেউ লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে সেগুলো নিজেদের ফেসবুকেও পোস্ট করেন। জেলা শহরগুলোতেও একই চিত্র চোখে পড়ে। পরদিন ১৭ জুলাই থেকে পরিস্থিতি বেশি খারাপ হয়। ওইদিন আরও অনেকেই মারা যান। এরপর থেকেই এমপি-মন্ত্রীরা লাপাত্তা হয়ে যান। তাদের অনেকেই ফোন বন্ধ করে রাখেন। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, নরসিংদী, মাদারীপুরে এমপি-মন্ত্রীদের দেখা যায়নি। এসব জায়গায় তান্ডব চালায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। এতে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে ওঠে।

রংপুরে ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শনে গিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও দলীয় নেতা-কর্মীদের দুর্বলতাকে দুষেছেন। গত বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে আসাদুজ্জামান খান বলেছেন, ‘আপনারা ফেল করায় তারা এসব করতে সাহস পেয়েছে এবং করেছে। ঘুরে দাঁড়ালেই এসব করতে পারত না। আপনারা বসে ছিলেন কেন? আপনাদের নেতারা বসে ছিল কেন? পকেটে হাত দিয়ে যদি ঘরে থাকেন, তাহলে তারা ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে।’

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. মীজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। অন্যদিকে বিগত সংসদ নির্বাচনের সময়ে স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ার ফলেও অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে। যেখানে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছেন, সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এমপির সঙ্গে কম আছে। আবার কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের এমপি নির্বাচিত হলেও সাবেক এমপি-মন্ত্রীদের দাপট সেখানে বেশি। সে কারণে বর্তমান এমপিদের সঙ্গে তেমন নেতা-কর্মীও নাই। যার কারণে এমপি-মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন।’ আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের নেতারা জানান, দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড-থানার কমিটি না থাকায় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। যে কারণে শনিরআখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ী, মালিবাগ আবুল হোটেল, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন, বাড্ডা, নতুন বাজার, প্রগতি সরণি, কুড়িল, খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি, জিগাতলা, আসাদগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, বনানীর সেতু ভবন, জাতীয় দুর্যোগ ভবন, ডেটা সেন্টার, স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন এলাকায় তান্ডব করতে পেরেছে নাশকতাকারীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ সালের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সঙ্গে কর্মীদের দূরত্ব বাড়তে থাকে। কেউ কেউ এলাকায় গড়ে তুলেছেন এমপি লীগ, আত্মীয় লীগ। পরীক্ষিত ও দুর্দিনের নেতা-কর্মীদের সরিয়ে হাইব্রিডদের নিয়ে করেছেন কমিটি। হাইব্রিড নেতারা এমপি-মন্ত্রীদের ওপর ভর করে কেউ কেউ হয়েছেন টাকার কুমির। যে কারণে টাকা বাঁচাতে তারাও মাঠে নামেননি। দুঃসময়ের পরীক্ষিত কর্মীরা নিজ তাগিদে মাঠে নামলেও তারা স্থানীয় এমপি-মন্ত্রীদের কাছে ভিড়েননি। আর এমপি-মন্ত্রীদের স্বজন লীগ, প্রটোকল লীগকে মাঠে নামানো যায়নি। আগের দিনে দলের নেতা-এমপি-মন্ত্রীরা ছিলেন যেমন কর্মিবান্ধব, তেমনি কর্মীরাও নেতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। এখন সেই সংস্কৃতি উঠে যেতে বসেছে। নেতা-কর্মীদের ওপর যখন নির্যাতন করা হয়েছে ওইসব নেতারাও ঢাল হয়ে কর্মীদের বাঁচিয়েছেন। বর্তমানে সেটা নেই। এখন সেলফি সংস্কৃতিতে শেষ হচ্ছে মাঠের রাজনীতি। কিছু সময় মাঠে থেকে ছবি তুলে সেলফি দিয়েই দায়িত্ব শেষ করছেন কেউ কেউ।

মাঠপর্যায়ের নেতারা বলছেন, নির্বাচনি এলাকার এমপিদের আমরা অভিভাবক হিসেবে মানি। সঠিক দিকনিদের্শনা না পেলে আমরা কী করব। বিগত কয়েক দিনের কোটাবিরোধী আন্দোলনে অনেক এমপি-মন্ত্রীই গা ঢাকা দিয়েছিলেন। যে কারণে সঠিক নির্দেশনা না পাওয়ায় তেমন প্রতিরোধ গড়ে তোলা যায়নি। তারা আরও জানিয়েছেন, সংকটের সময়ে যারা দলকে অনিরাপদ রেখে নিজে নিরাপদ থাকতে চায় আগামীতে দলীয় মনোনয়নের সময়ে দলের হাইকমান্ডকে চিন্তাভাবনা করেই মনোনয়ন দেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/