• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চামড়া শিল্প ব্যবস্থাপনায় গঠন হচ্ছে কর্তৃপক্ষ

রিপোর্টারের নাম / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

দেশের চামড়া শিল্প ব্যবস্থাপনায় গঠন হচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কর্তৃপক্ষের একটি বোর্ড থাকবে। এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনের খসড়াও প্রণয়ন করেছে শিল্প মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, অংশীজনের মতামত গ্রহণসহ নির্ধারিত প্রক্রিয়া শেষে ‘বাংলাদেশ চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আইন, ২০২৪’ শীর্ষক আইনটি দ্রুত প্রণয়নের তৎপরতা চলমান রয়েছে।

খসড়া আইন অনুযায়ী, কর্তৃপক্ষের উদ্দেশ্য ও কার্যাবলি হবে বাংলাদেশে চামড়া শিল্প স্থাপন ও বিকাশের জন্য দেশের বিভিন্ন স্থানে সরকার কর্তৃক অথবা বেসরকারি উদ্যোগে চামড়া শিল্পনগরী স্থাপন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা, উন্নয়ন ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

খসড়া আইনে কর্তৃপক্ষের বোর্ডের দায়িত্ব ও কার্যাবলির উল্লেখও রয়েছে। এক্ষেত্রে প্রথমেই রয়েছে চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণবিষয়ক আবশ্যকীয় নীতিমালা প্রণয়নের বিষয়টি। এর পরেই আছে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ প্রদান ও নির্দেশনা জারি। তৃতীয়ত, চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি নির্ধারণ।

চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমি, ভবনের স্পেস বরাদ্দ, ভাড়া ও ইজারা প্রদানের শর্তাবলি ও হার নির্ধারণ করবে বোর্ড। বোর্ডের শেষ দায়িত্ব ও কার্যাবলির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্মাণের জন্য শর্ত নির্ধারণ এবং চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উন্নয়ন, বিকাশ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংশ্লিষ্ট অন্য যেকোনো বিষয়।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বণিক বার্তাকে বলেন, ‘কর্তৃপক্ষ গঠনের কথা অনেক দিন ধরেই হচ্ছে ব্যবস্থাপনা আরো ভালো করার লক্ষ্যে। এক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা বিসিক পারবে কিনা তা নিয়েও কথা হচ্ছিল। সামগ্রিক বিষয়গুলো নিয়ে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গঠনের বিষয়টি উঠে আসে। সেখানেই ভাবা হয় যে কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টি। শিল্প মন্ত্রণালয় থাকবে, তবে চামড়া শিল্পকে ঘিরে আলাদা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হলে ব্যবস্থাপনাটা অনেক সহজ হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিকেন্দ্রীকরণের জন্য রাজশাহী, চট্টগ্রামে আরো দুটি শিল্পনগরীসহ ঢাকায়ও আরেকটা করা হচ্ছে জানিয়ে জাকিয়া সুলতানা আরো বলেন, ‘ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে চামড়া শিল্পের পরিধি আরো বড় হবে। ঢাকার বাইরের চামড়াগুলো যদি ঢাকার ভেতরে ৭-১০ দিনের মধ্যে না আসে তাহলে ব্যবস্থাপনা আরো সহজ হয়। এবারো সেভাবেই চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এসব প্রেক্ষাপট থেকেই খসড়া আইনটি করা। আইনটি যদি হয়, কর্তৃপক্ষ গঠন হলে আমাদের বিশ্বাস যে চামড়া শিল্প ব্যবস্থাপনাটা অনেক সহজতর হবে। অনেক দেশেই এ ধরনের কাঠোমো রয়েছে। যেহেতু চামড়া শিল্পের পণ্যকে আমরা দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত বলছি, যদি আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি, আমাদের জন্য ভালো। ব্যবস্থাপনা ভালো হলেই এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সনদ প্রাপ্তিও সহজ হবে। কর্তৃপক্ষের আওতায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবস্থাপনাও নিশ্চিত হবে।’

খসড়া আইনে উল্লেখ রয়েছে, কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে। প্রয়োজনবোধে সরকারের পূর্বানুমোদনক্রমে দেশের যেকোনো স্থানে কর্তৃপক্ষের শাখা কার্যালয় স্থাপন করা যাবে। একজন চেয়ারম্যান ও তিনজন সদস্যের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠন হবে। সরকার, সরকারি প্রজ্ঞাপন দ্বারা অতিরিক্ত সচিব পদমর্যাদার একজনকে চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে সদস্যরা নিযুক্ত হবেন। কর্তৃপক্ষের বোর্ডে সভাপতি হবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিব। অন্যান্য সদস্যের মধ্যে থাকবেন বিসিকের চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, সদস্য সচিব হিসেবে থাকবেন বাংলাদেশ চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান।

তথ্যানুসন্ধানে জানা যায়, পোশাকের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হয় চামড়া ও চামড়াজাত পণ্য। যদিও এ পণ্যের রফতানি প্রবৃদ্ধি রয়েছে নেতিবাচক ধারায়। দেশের অভ্যন্তরেই প্রাপ্যতা থাকলেও সংরক্ষণ ব্যবস্থাপনার ঘাটতিতে আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে না। ফলে নিজস্ব কাঁচামাল ব্যবহার করে রফতানি পণ্য ও বাজার সম্প্রসারণও সম্ভব হচ্ছে না। সংরক্ষণ ব্যবস্থার ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্টও হচ্ছে। চামড়া প্রক্রিয়াজাত প্রক্রিয়ায় পরিবেশ দূষণমুক্ত হতে কেন্দ্রীয় ব্যবস্থাপনার উদ্যোগ থাকলেও সেখানে রয়েছে ব্যর্থতা। সাভারে পরিকল্পনা চামড়া শিল্পনগরী গড়ে উঠলেও ইটিপি পরিচালন অব্যবস্থাপনায় সেটা কার্যকারিতা হারিয়েছে।

বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘সরকারের পূর্ব ঘোষণা ছিল যে একটা কর্তৃপক্ষ গঠন হবে। চামড়া খাতে কোনো কর্তৃপক্ষ নেই। এখন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ গঠনের কাঠামো উন্নয়ন হয়েছে। এটা হলে চামড়া খাতের কথা বলার একটা প্লাটফর্ম হবে। সমস্যাগুলো চিহ্নিত করা, নীতিসহায়তা দেয়া—বিষয়গুলো নিশ্চিত করার জন্যই কর্তৃপক্ষ গঠন হবে। কর্তৃপক্ষ গঠনে আমাদের মতামতও নেয়া হয়েছে। এ কাঠামোর মধ্যে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ইটিপি ব্যবস্থাপনা সবকিছুই আসবে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে চামড়া খাত নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বিসিকের আওতাধীন সাভারের ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট শিল্পনগরীতে বরাদ্দপ্রাপ্ত ১৬২টি ট্যানারির মধ্যে বর্তমানে ১৪০টি উৎপাদনে রয়েছে। ট্যানারিগুলোয় ওয়েট ব্লু, ক্রাশড ও ফিনিশড চামড়া উৎপাদন হয়। কিন্তু উৎপাদিত চামড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলডব্লিউজি সনদ অর্জন করতে পারছে না। একদিকে নিজেদের উৎপাদিত চামড়া ইউরোপ-আমেরিকায় রফতানি বা নামি কোনো ব্র্যান্ডের কাছে বিক্রি করতে পারছে না। খুব কম মূল্যে চীন বা অন্য দেশের ক্রেতাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেশী চামড়ার পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও রফতানিমুখী চামড়াজাত পণ্য উৎপাদনকারী দেশীয় শিল্প-কারখানাগুলোকে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকার এলডব্লিউজি সনদধারী ফিনিশড লেদার আমদানি করতে হয়।

চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অনুযায়ী, বছরে প্রায় ২৫ কোটি বর্গফুট কাঁচা চামড়া (হাইড ও স্কিন) প্রক্রিয়াজাত করা হয়। এর মধ্যে গরুর চামড়া হলো ৬৩ দশমিক ৯৮ শতাংশ, ছাগলের চামড়া ৩২ দশমিক ৭৪ ও ভেড়ার চামড়া ১ দশমিক শূন্য ৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ১২২ কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে রফতানি করেছেন বাংলাদেশের রফতানিকারকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/