ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে সরকারি আদেশ অমান্য করে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে এক রোহিঙ্গা নারীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্প-২৬-এর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম হাজেরা বিবি (২৫)। তিনি ওই ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর ২৬৫১৯০। বাবার নাম আব্দুস শুক্কুর এবং মায়ের নাম আমেনা খাতুন।
১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের দিবাকালীন মোবাইল টিম ক্যাম্প এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে হাজেরা বিবিকে আটক করে। পরে তাঁকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নয়াপাড়া ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে সাজাপ্রাপ্ত ওই নারীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সূত্র: ১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩