ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় পতেঙ্গা সী-বিচ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩