
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে ক্যাম্পের ডি-ব্লকের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি জানতে পারে, জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামি নিজ বসতঘরে অবস্থান করছে। পরে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ জালাল (২০) মৃত অলি আহাম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ২৬৩২৫৫, শেড নম্বর ১৫০ এবং ব্লক ডি, ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প।
এপিবিএন সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রয়েছে। মামলা নম্বর ৮১/২৩, তারিখ ২৭ জুলাই ২০২৩; জিআর নম্বর ২৯৫/২৩। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩