ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল নাফ নদীর তীরসংলগ্ন জাদিমোড়া পোস্টের পূর্ব পাশে কেওড়াবাগান এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে বিজিবির একটি দল বিআরএম-১০ থেকে প্রায় ৯০০ গজ পূর্বদিকে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে জেলের ছদ্মবেশে ছোট নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা জাল ফেলে নৌকাযোগে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া জাল তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার থাকবে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩