ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। সমুদ্রের ১২ মিটার গভীরতায় ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা অভিযানটি পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানকালে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।
আটক জেলে, জব্দ করা ট্রলিং বোট, জাল ও মাছের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩