
শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য ও ঘটনার প্রকৃত তথ্য যথাযথভাবে যাচাই না করেই সংবাদটি প্রকাশিত হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন শিক্ষকের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান এবং দীর্ঘদিনের পেশাগত পরিচয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল।
শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রেও নিরপেক্ষতা, তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ সাংবাদিকতার অপরিহার্য দায়িত্ব।
প্রকাশিত সংবাদে তথ্যগত ভুল ও যাচাইয়ের ঘাটতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও তাঁর পরিবারের কাছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাগত নীতিমালা অনুসরণের অঙ্গীকার করছি।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩