ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও দীর্ঘদিনের পলাতক লালু (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বালুখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার লালু (৩৭) ক্যাম্প-১২-এর ব্লক-জি/৬-এর এফসিএন নম্বর ২৮৮৬৬-এর বাসিন্দা। তিনি মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
এসআরবি-১৫-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, লালু আরসার সদস্য এবং উখিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩