মোঃ শামসুজ্জোহা
তাড়াশ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ গেটের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামালসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩