ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ, দুটি ট্রাক ও আটক ব্যক্তিদের চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩