
আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৩ ব্যাচের আগামী ১৮ ডিসেম্বরের পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে এবং বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. ফরহাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় '৯৮ ব্যাচ ক্লাবের হলরুমে এ সভা সম্পন্ন হয়।
সভায় আগামী ১৮ ডিসেম্বরের পুনর্মিলনী উৎসবটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আয়োজনে খেলাধুলা, ছড়া ও কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রীতি মধ্যাহ্নভোজসহ নানান বর্ণাঢ্য কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় প্রধান আকর্ষণ হিসেবে '৯৩ ব্যাচ ও '৯৮ ব্যাচের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। এসব আয়োজন সফল করতে সভায় উপস্থিত '৯৩ ব্যাচের সদস্যবৃন্দ নিজ নিজ মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
প্রায় তিন দশক আগে মাধ্যমিকের গণ্ডি পেরোনো বন্ধুরা জীবনের নানা কর্মব্যস্ততার মাঝেও সময় বের করে '৯৮ ব্যাচ ক্লাবে একত্রিত হন। দীর্ঘদিন পর একে অপরকে পাশে পেয়ে সবাই কিশোর জীবনের ফেলে আসা সোনালী দিনগুলোর স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন। কোলাকুলি, কুশল বিনিময়, ফুটবল খেলা এবং পুরোনো দিনের নানা স্মৃতিকথা ও আড্ডার মধ্য দিয়ে উপস্থিত সকলে এক আনন্দঘন ও উৎসবমুখর মুহূর্ত উপভোগ করেন। বিশেষ করে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র (US) থেকে প্রবাসী বন্ধু নছরুল কবির হায়দার এই আয়োজনের সাথে যুক্ত হওয়ায় অনুষ্ঠানে অন্যরকম এক আনন্দের আমেজ তৈরি হয়।
সভায় '৯৩ ব্যাচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
ডা. রফিকুল হাসান (সভাপতি), মো. ফরহাদ হোসেন চৌধুরী (সঞ্চালক) মো. নুরুল আলম, মো. ইসমাইল, মোস্তফা আলী, মো. নূরুল হক, মো. হেমায়েত উদ্দিন, রূপন কান্তি শীল, শ্যামল কান্তি দে, স্বপন চক্রবর্তী, মো. ফারুক, মো. মাসুদুল হক, তারেক আজম চৌধুরী, মাসুদুজ্জামান চৌধুরী এবং মোস্তাক আহমেদ।
উক্ত সভায় সকলের সম্মতিক্রমে আগামী ১৮ ডিসেম্বরের পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানের জন্য ৫ সদস্যের একটি বিশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সম্মানিত সদস্যরা হলেন—
১. মো. ফরহাদ হোসেন চৌধুরী, ২. তারেক আজম চৌধুরী
৩. শ্যামল কান্তি দে ৪. মোস্তফা আলী ৫. মাসুদুজ্জামান
এই কমিটির সদস্যরা বিভিন্ন কারণে প্রস্তুতি সভায় উপস্থিত থাকতে না পারা অন্যান্য বন্ধুদের সাথে যোগাযোগ করে তাঁদেরকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। সভা শেষে আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদান, ফুটবল ও হলরুম ব্যবহারের সুযোগ এবং চমৎকার আপ্যায়নের সুব্যবস্থা করায় '৯৩ ব্যাচের পক্ষ থেকে '৯৮ ব্যাচ ক্লাবের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩