ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার ::::কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে চারটি বুলেটপ্রুফ ভেস্ট, একটি চাইনিজ কুড়ালসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ফরিদ আলমের বসতবাড়ির সামনে পাহাড়ের পাদদেশে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আরমার, একটি চাইনিজ কুড়াল, একটি বোল্ট কাটার ও একটি লোহার তৈরি রেত উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা সরঞ্জামগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও অবৈধ অস্ত্রসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩