প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:০৮ এ.এম
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) । গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মাদ মনজুর হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা, অক্লান্ত পরিশ্রম ও ইতিবাচক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
মনোনয়নপত্রে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আশা প্রকাশ করে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজের অধিকার, মর্যাদা ও অগ্রযাত্রায় তাঁর ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃত্বে এ মনোনয়নকে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মনোনয়নপত্রে স্বাক্ষর করেন সংস্থার মহাসচিব মুহাম্মাদ মনজুর হোসেন। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আলমগীর গনির নামও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্রের সূত্র নম্বর জেএসএস/২০২৬/২০৬।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩