
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার ৮ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান শুরু হয়। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে অভিযানের একপর্যায়ে মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএন সূত্র জানায়, অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও আসাদুজ্জামান আশিকের নেতৃত্বে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুবায়ের কয়েক মাস আগে একটি মাটির ভিটার নিচে গর্ত করে অস্ত্র ও গুলি পুঁতে রাখার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো স্থানটি উপস্থিত সাক্ষীদের সামনে খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩