মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
আজ (৩রা নভেম্বর ) রোজ মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে আসেন,সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব।
এ সময় চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা শেষে মহাপরিচালক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে চায়না বারোমাসি আমের চারা রোপণ করেন।
সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক এর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানটি উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মহাপরিচালকসহ উপস্থিত সকলেই বিমোহিত হন। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মহাপরিচালক এর হাতে তাদের তৈরিকৃত পুঁতির তৈরি কলার ছড়া উপহার দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে জনাব শাহ মোহাম্মদ মাহ্বুব কেন্দ্রের সার্বিক পরিবেশ,আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অত্র প্রতিষ্ঠানটির উপপরিচালক জনাবা জেসমিন আক্তার তার বক্তব্যে বলেন, মহাপরিচালকের এই ঝটিকা পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।
এখানে উল্লেখ্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র ,মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষন চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন ইত্যাদি নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩