
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে তাঁদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করার পাশাপাশি কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শেষে আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ, তথ্য লিপিবদ্ধকরণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজে প্রযুক্তির ব্যবহার ও তথ্যের যথার্থতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে ট্যাব বিতরণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। এর ফলে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩