ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে চুরির মামলায় রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবি আলম উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা। তিনি মৃত ইমান হোসেন ও দিলদার বেগমের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, টেকনাফ মডেল থানার মামলা নং-৭৯, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকার এবং ক্যাম্পের দিবাকালীন টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩