তাড়াশ প্রতিনিধি
মোঃ শামসুজ্জোহা
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা শমিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন খন্দকারসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, বৈষম্যবিরোধী অবস্থান, বিদ্রোহী মানসিকতা ও সাম্যের দর্শন তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সৃষ্টি শুধু সাহিত্যজগতেই গুরুত্বপূর্ণ নয়, বরং অন্যায়-অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে নতুন প্রজন্ম মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ের পক্ষে এগিয়ে যাওয়ার প্রেরণা পেতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩