ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি নোহা গাড়ি থামানোর পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে নোহা বক্সি গাড়িটিও।
বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল উদ্দিন (৪৮), মাহাবুবুর রহমান মাহবুব (৩১), মো. রিশাদ (২৪) ও আব্দুল্লাহ (২৫)। তাদের সবার বাড়ি টেকনাফের বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে টেকনাফমুখী একটি নোহা গাড়ি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা খুলে থাকা চারজনও পালানোর চেষ্টা করেন। পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৮৯/৯২৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩