ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার :কক্সবাজার সদর থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈয়দ আলম (৪৫)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. সৈয়দ আলম চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত কর্তৃক সাত বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তার আসামি মো. সৈয়দ আলম (৪৫) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং (হাকীম আলীর বাপের পাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুস শুক্কুর, মায়ের নাম নুরজাহান এবং স্ত্রীর নাম আজিজা বেগম।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩